বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

বিদেশ থেকে টাকা পাঠানোর প্লাটফর্ম “ব্লেজ” উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যেকোনো দিন যেকোনো সময় বিশ্বের যেকোনো প্রান্ত হতে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে রিয়েল টাইমে বাংলাদেশে ওই অর্থ গ্রহীতার অ্যাকাউন্টে চলে আসবে ব্লেজ প্লাটফর্মের মাধ্যমে।

মঙ্গলবার এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোনালী ব্যাংক, হোমপে ও আইটিসিএল যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।  

প্রধান অতিথির বক্তব্যে জয় বলেন, বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটিতে পরিণত করা হচ্ছে। ক্যাশলেস সোসাইটি আমাদের ভবিষ্যত। কারও কাছে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশকে উন্নত করা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের মানুষের জীবন সহজ করাই উদ্দেশ্য।

‘বাংলাদেশকে আজ থেকে ১০ বছর পরে কোথায় নিয়ে যেতে চাই। সেটাই হবে আমাদের ভিশন, সেটাই হবে আওয়ামী লীগ সরকারের ভিশন’ বলেন জয়।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজ ডিজিটাল বাংলাদেশের জন্য একটি আনন্দের দিন। সজীব ওয়াজেদ জয় যদি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন না করতেন তাহলে করোনা মহামারীর এই সময়ে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ভার্চুয়াল কোর্টেসহ দৈনন্দিন ডিজিটাল জীবনযাত্রা সচল রাখা যেতো না।

‘ডিজিটাল বাংলাদেশের জন্যই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেরেছি । আমরা ক্যাশলেস সোসাইটিতে এগিয়ে গেছি। ২০২১ সালের মধ্যেই ইন্টার-অপারেবিলিটি চালু করা হবে’ বলেন প্রতিমন্ত্রী।

নতুন এই সেবা বিষয়ে যুক্তরাষ্ট্রের হোম পে এলএলসির সিইও রুবেল আহসান জানান, এখন ৩৫ টা ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত হয়েছে। এটি আরও বৃদ্ধি পাবে, এতে আরও ইনেভোটিভ প্রডাক্ট আনা সম্ভব ।

‘জুন মাস হতে এই সিস্টেমের পাইলটিং করা হয়। হাজার হাজার ট্রান্সজেকশন করা হয়েছে, ২৩টি ব্যাংকে করা হয়েছে ইতোমধ্যে। অন্যগুলোতে ট্রান্সজেকশন ছিলো না বলে হয়নি। তবে যেগুলো হয়েছে সব সফলভাবে করা হয়েছে’ জানান তিনি। এতে প্রতিবারে ৫ লাখ টাকা পর্যন্ত ট্রান্সজেকশন করা যাবে। এরমধ্যে সরকারের ২ শতাংশ প্রণোদনা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন যারা রেমিট্যান্স পাঠাবেন।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ।

এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান। এছাড়া বক্তব্য রাখেন আইটিসিএল এর এমডি এবং সিইও কাজী সাইফুদ্দিন মুনির ।  

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি