রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

ওয়ালটন পণ্যে ওয়ারেন্টির মেয়াদ বাড়লো

চলছে অনলাইন সেলস

মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউন দেশের বিভিন্ন এলাকা। বন্ধ আছে দোকান-পাট, শপিংমল, অফিস-আদালতসহ শিল্পপ্রতিষ্ঠান। যার ফলে প্রয়োজনীয় সেবা নিতে সার্ভিস সেন্টারে যেতে পারছেন না গ্রাহকরা। এ অবস্থায় গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। থাকছে অনলাইন থেকে সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুবিধা। অনলাইন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক।

জানা গেছে, ওয়ালটন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ-কম্পিউটার এবং হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো হয়েছে। পণ্যভেদে চলতি বছরের ২৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত যেসব ওয়ারেন্টি শেষ হচ্ছে, সেগুলোর মেয়াদ বেড়েছে ২৬ মে পর্যন্ত।

ওয়ালটন রেফ্রিজারেটরের অ্যাডিশনাল ডিরেক্টর শহীদুজ্জামান রানা জানান, যেসব ফ্রিজের ওয়ারেন্টি ২৬ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে শেষ হচ্ছে, সেগুলোর মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি রয়েছে অনলাইন কেনাকাটার সুবিধা। ইপ্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে যে কোনো মডেলের ফ্রিজ কিনলে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা।

এদিকে, ওয়ালটন এয়ার কন্ডিশনারের প্রোডাক্ট ম্যানেজার মাহফুজুল আলম জানান, যেসব এসির ওয়ারেন্টি ২৫ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে শেষ হচ্ছে, সেগুলোর মেয়াদ বেড়েছে ৩১ মে পর্যন্ত। ইপ্লাজা থেকে ওয়ালটন এসি কেনায় থাকছে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ।

ওয়ালটন টেলিভিশনের প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান, যেসব গ্রাহকের ওয়ারেন্টির ২৫ মার্চ থেকে ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা, তারা ৩১ মে পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টির সুবিধা পাবেন। ওয়ালটন ল্যাপটপ-কম্পিউটার এবং হোম অ্যাপ্লায়েন্স গ্রাহকরাও একই সুবিধা পাবেন। পাশাপাশি টিভি, ল্যাপটপ এবং অন্যান্য আইটি পণ্য অনলাইনে কিনলে ১০ শতাংশ ছাড় মিলছে।

করোনা দুর্যোগে পরিবহনের সরকারি বিধিনিষেধ উঠে গেলে ইপ্লাজা থেকে কেনা ওয়ালটন পণ্যগুলোয় গ্রাহকদের ফ্রি হোম ডেলিভারি দেয়া হবে।

ওয়ালটন মোবাইলের রিটেইল চ্যানেল সেলস ম্যানেজার খলিলুর রহমান জানান, যেসব ডিভাইসের ওয়ারেন্টি ২৬ মার্চ থেকে ২৫ মে শেষ হচ্ছে, সেগুলোর মেয়াদ ২৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি অনলাইন থেকে ওয়ালটন মোবাইল কেনায় রয়েছে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অনলাইন অর্ডারের বিস্তারিত ওয়ালটনের অফিশিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/Waltonbd) পাওয়া যাবে। অনলাইন থেকে কেনা ওয়ালটন ফোন ঢাকা, চট্টগাম, গাজীপুর, সিলেট, ফেনীতে হোম ডেলিভারি দেয়া হচ্ছে।

এদিকে, করোনা ভাইরাস দুর্যোগে অনলাইনে গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। পণ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ওয়ালটনের অফিশিয়াল ফেসবুক পেইজে (https://www.facebook.com/Waltonbd) সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি, ওয়ালটন মোবাইলের হটলাইন নম্বরে (০১৭১৩৪৪৯১৮৫ এবং ০১৭১৩৪৪৯১৮৭) যোগাযোগ করলে মোবাইল ফোন গ্রাহকদের হোম সার্ভিস দেয়া হচ্ছে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি