শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
33 C
Dhaka

শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে খুলছে কম্পিউটার মার্কেট

spot_img
টেকভিশন২৪ প্রতিবেদক: আজ থেকে দেশের প্রধান দুটি মার্কেটসহ সারাদেশের কম্পিউটার মার্কেটগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গ্রাহক সেবা প্রদান শুরু হতে যাচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ ১৪ দিনের কঠোর লকডাউনে বন্ধ থাকার পর এই সেবাখাতটি আবারও কর্মচঞ্চল হচ্ছে। মার্কেটগুলোতে ঢুকতে সকল সেবা প্রদানকারী এবং ক্রেতাদের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও বড় মার্কেটগুলোতে ইনফারেড থার্মোমিটারে শরীরের তাপমাত্রা মাপা ও হ‍্যান্ড সেনিটাইজার ব‍্যবহারের ব‍্যবস্হা রাখা হয়েছে। মার্কেটগুলো খোলার আগ মুহূর্তে নিজেদের কর্তব্য এবং সচেতনতা নিয়ে এই খাতের কয়েকজন উদ্যোগতা ও পরিচালকের সাথে এই প্রতিবেদকের কথা হয়।
 
এবিষয়ে টেকভিশন২৪ প্রতিবেদককে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পরিচালক (বিপনন) জাফর আহমেদ ও আরেক পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আলবেরুনী সুজন বলেন, সরকারি স্বাস্থ্যবিধির শতভাগ নির্দেশনা মেনে ১৫ই জুলাই থেকে সরকারের নতুন প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে আমাদের হেড অফিসসহ সকল শাখা অফিসগুলো খোলা রাখার সিদ্বান্ত নিয়েছি।
 
এছাড়া গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শফিকুল আলম সোহান, ইউসিসির হেড অব বিজনেস জয়নুস সালেকিন ফাহাদ বলেন, সারাদেশে আমাদের সকল শাখা অফিস করোণাকালীন সকল স্বাস্থ্যবিধি মেনেই খোলা রাখছি।  
 
ডেফোডিল কম্পিউটার্স লিঃ এর জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী বলেন, আমরা সম্মানিত গ্রাহকদের কথা চিন্তা করে আগামী ১৬ তারিখ শুক্রবার আমাদের সকল ব্রাঞ্চ এবং কাস্টমার কেয়ার পয়েন্ট গুলো খোলা রাখবো। লকডাউন কালিন কাস্টমারদের পেন্ডিং সেবাগুলো এ সময় আমরা নিশ্চিত করতে চেষ্টা করবো। 
 
কম্পিউটার মার্কেট খোলা রাখার বিষয়ে মাইক্রোসান সিস্টেম এর স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান এবং ন্যানোটেক বিডি লিমিটেড এর স্বত্বাধিকারী আকতারুজ্জামান টিটো বলেন, ১৫ তারিখে থেকে এ্যালিফ্যান্ট রোডের কম্পিউটার মার্কেট ও দোকান খোলা থাকবে। 
 
৩০ জুন সর্বশেষ দেশের কম্পিউটার মার্কেটে লেনদেন হয়। প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর আজ আবারও ঢাকার প্রদান দুই মার্কেট বিসিএস কম্পিউটার সিটি ও এ্যালিফ্যান্ট রোড কম্পিউটার মার্কেটসহ দেশের ছোট বড় সকল আইটি মার্কেট সকল স্ব্যাস্থবিধি মেনে গ্রাহক সেবা চালু করেছে।
 
উল্লেখ্য, কম্পিউটার ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা করোনাকালীন লকডাউনে এই খাতকে জরুরী পরিষেবার অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে নানান অনুরোধ জানালেও এখনও উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই।
 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি