সোমবার, আগস্ট ২৪, ২০২৬
28 C
Dhaka

নারী উদ্যোক্তা তৈরিতে অনলাইন গার্লস ইনোভেশন বুটক্যাম্প শুরু

টেকভিশন২৪ ডেস্ক: নারীর উদ্যোক্তা হওয়ার পথ সহজ করতে বিডিওএসএন ইএসডিজিফরবিডি প্রকল্পের আওতায় তৃতীয়বারের মত শুরু হলো চারদিনের অনলাইন গার্লস ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিউরশিপ বুট ক্যাম্প-২০২১।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে অনলাইনে বুটক্যাম্পের উদ্বোধন করা হয়। ৭০ জন নারী নিয়ে আয়োজিত বুটক্যাম্পের উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনিয়া বশির কবির ফাউন্ডার এসবিকে টেক ভেনচারস এন্ড এসবিকে ফাউন্ডেশন বাংলাদেশ, নাসিমা আকতার নিসা, জয়েন্ট সেক্ট্রেটারি ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), শওকত হোসেন ডিরেক্টর লাইফক্যাসেল পার্টনারস, সিনথিয়া শারমিন ইসলাম চীফ কন্টেন্ট অফিসার সাজগোজ লিমিটেড ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক ও ইএসডিজি৪বিডি প্রজেক্টের প্রেসিডেন্ট মুনির হাসান।

অনুষ্ঠানের শুরুতেই শওকত হোসেন নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি প্রেজেন্টেশন দেন। এতে প্রোডাক্ট মার্কেটিং, উদ্যোক্তা হওয়ার ক্ষমতা, আর্থিক ব্যবস্থাপনা, সোর্স অব ফান্ড, মানব সম্পদ, অবকাঠামোগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সোনিয়া বশির কবির বলেন, যে ধরণের উদ্যোগই হোক না কেন তা নতুন হতে হবে, যাতে অন্তত মানুষের কাজে লাগে। এছাড়া, কয়েকজন মিলে টিম তৈরি করে উদ্যোগ নিলে তাতে সফল হওয়ার সুযোগ বেশি থাকে। শুরুতেই কোনো কাজ সফল হবে এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বরং উদ্যোগ শুরু করে তাতে লেগে থাকলেই একসময় তাতে সফলতা আসবেই।

নাসিমা আকতার নিসা বলেন, মেয়েদের নিজেদের সমস্যার কথাগুলো বারবার তুলে ধরতে হবে। পরিবারকে বোঝাতে হবে। তাদের সাহায্য পেলে তা মানুষের কাছ পর্যন্ত পৌঁছানো সহজ হয়। কোনো পুরুষ কখনো হাল ছেড়ে দেয় না। তারা কিন্তু একের পর এক চেষ্টা করতে থাকে। অথচ নারীরা এই জায়গায় পিছিয়ে আছে। নারীরা প্রচুর অনলাইন ইভেন্টে আগ্রহী হলেও শেষ পর্যন্ত তারা সেসব শেখে কিনা তা নিয়ে ধোয়াশা থেকে যায়।

সিনথিয়া শারমিন বলেন, ব্যবসা আবেগের কোনো বিষয় নয়। প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হয়, প্রচুর নেটওয়ার্কিং করতে হয়। মার্কেটে কেন আপনার প্রোডাক্ট বিক্রি হবে তা নিয়ে প্রচুর কাজ করা উচিত।

মুনির হাসান বলেন, জীবন হচ্ছে ম্যারাথন রেস। এই রেসে থামার কোনো সুযোগ নেই। তাই, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই ধরণের বুটক্যাম্প শেষ করে অনেকেই ব্যবসা শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, তাদের দেখে বাকিরাও উৎসাহিত হয়ে নতুন উদ্যোগ শুরু করতে পারে।

অনুষ্ঠানে আগের বুটক্যাম্পের অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে বুটক্যাম্প সম্পর্কে ধারণা দেন ইএসডিজি৪বিডি প্রজেক্টের অ্যাসিট্যান্ট প্রোগ্রাম অফিসার শাখিরা আফরোজ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার জাহানারা আমির জিমি।

আয়োজনের সার্বিক তদারকি করে মানুষের জন্য ফাউন্ডেশন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি