শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
29 C
Dhaka

ভ্লগিংয়ে নতুন মাত্রা এনেছে অপোর ডুয়াল ভিউ ভিডিও

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের লাইফস্টাইলে নতুনত্ব আনতে স্মার্টফোনে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি এনেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। দীর্ঘদিন ধরে অপোর বিভিন্ন মডেলের স্মার্টফোনে ডুয়াল ভিউ ভিডিও এর টপ-নচ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভিডিও বিশেষ করে যারা মজার মজার ভ্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য ডুয়াল ভিউ ভিডিও দুর্দান্ত এক ফিচার।

প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে ভ্লগিং তরুণদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। একটি ভালো মানের ভ্লগ বহু সংখ্যক মানুষকে আলোড়িত করতে পারে। ভালো ভ্লগিং অনেকাংশে নির্ভর করে ভিডিও এর মানের উপর। ডুয়াল ভিউ ভিডিও এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি দিয়ে উভয় পাশের ভিডিও করা যায়। সামনে-পেছনের সমানতালে ভিডিও করা সম্ভব। কারণ মানুষের একসাথে দুই দিকের ঘটনাপ্রবাহ দেখার প্রচন্ড আগ্রহ রয়েছে। মানুষের আগ্রহের কথা বিবেচনা করেই অপো নিয়ে এসেছে ডুয়াল ভিউ ভিডিও ফিচার। এর ফ্রন্ট ফেসিং ও রিয়্যার ক্যামেরা একসাথে কাজ করে। একইসময়ে তিনটি ভিন্ন যেমন টপ অ্যান্ড বটম, আয়তকার এবং বৃত্তাকার স্পিল্ট-স্ক্রিন মোডে ভিডিও করা সম্ভব। এর ফ্রন্ট ফেসিং বিউটিফিকেশন ও রিয়্যার ক্যামেরা জুম সাপোর্ট করে।

এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ‘থট অব শামস’ পেজের কনটেন্ট তৈরিকারী শামস আফরোজ চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে ভ্লগিং করছি। আগে আমি যেসব ভিডিও করতাম তা খুবই সাদামাটা হতো। এখন আমি অপো ডুয়েল ভিউ ভিডিও ফিচারের মাধ্যমে ভ্লগ তৈরি করছি। এতে চমৎকার ফল পাচ্ছি। এ ফিচার ব্যবহার করার পর বর্তমানে আমার ভিডিওগুলোতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
উল্লেখ্য, ডুয়াল ভিউ ভিডিও ফিচার ছাড়াওএফ১৯ প্রো স্মার্টফোনে রয়েছে শক্তিশালী কোয়াড ক্যামেরা সেট-আপ। এর ক্যামেরাগুলোর মধ্যে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার।

ফোনটির রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। ৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম এবং পূরত্ব ৭.৮ মিলিমিটার। শক্তিশালী পারফরমেন্সের কারণে ব্যবহারকারী নির্বিঘ্নে পাবজি’সহ যেকোন গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা।

ফোনটির বাজার মূল্য ২৮,৯৯০ টাকা। বিশেষ মূল্য ছাড়ে ফোনটি বিক্রি হচ্ছে ২৬,৯৯০ টাকায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি