সোমবার, আগস্ট ২৪, ২০২৬
28 C
Dhaka

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য প্রযুক্তি, বিশেষ করে গুগল টুলস ব্যবহার করে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন ও পাঠদানকে আরও উদ্ভাবনী ও আনন্দদায়ক করতে ইয়ুথ হাব দুই মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এর আয়োজন করেছে। 

গুগল মিটের মাধ্যমে ভার্চুয়ালি আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি ও সার্টিফায়েড এডুকেটর ও ট্রেইনার, গুগল ফর এডুকেশন পাভেল সারওয়ার।

প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষক- শিক্ষিকাকে নিয়ে ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি দুই মাস ব্যাপী চলবে।কর্মশালায় গুগল ফর এডুকেশনের বিভিন্ন এপ্লিকেশন, ভার্চুয়াল রিয়েলিটি, গুগল ক্লাস রুম শেখানো হবে বলে জানিয়েছেন কর্মশালার সমন্নয়ক সাদিক শামীম।

ইয়ুথ হাবের পক্ষ থেকে এই প্রশিক্ষণ কর্মসূচীটি সম্পূর্ন বিনামূল্যে শুধুমাত্র ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য পরিচালিত হবে।

মালয়েশিয়া ভিত্তিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি শিক্ষা  নিয়ে কাজ করছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের মাঝে তথ্যপ্রযুক্তি শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠনটি।

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি