রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের অনন্য অভিজ্ঞতা দিবে এমজি বাংলাদেশ ও দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: মরিস গ্যারেজ বাংলাদেশের (এমজি বাংলাদেশ) সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। এ নিয়ে সম্প্রতি দু’ পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে এমজি বাংলাদেশ দারাজে ইলেক্ট্রিক কারসহ বিভিন্ন ধরণের গাড়ি বিক্রি করবে।

এমজি বাংলাদেশ – র‍্যানকন কার হাবের চিফ অপারেটিং অফিসার হুসাইন মাশনুর চৌধুরী এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ এমওইউ’তে স্বাক্ষর করেন।

মরিস গ্যারেজ (এমজি) একটি ব্রিটিশ মোটরগাড়ির ব্র্যান্ড। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। প্রতিষ্ঠানটি এর স্পোর্টিং, অসাধারণ নকশার ও দাম অনুযায়ী যথাযথ মানসম্মত গাড়ি তৈরির জন্য বিখ্যাত। এমজি বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে এর বাণিজ্যিক যাত্রা শুরু করে। এমজি বাংলাদেশ প্রথম বাংলাদেশে  ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে, যা তারা এখন দারাজের মাধ্যমেও ক্রেতাদের কাছে বিক্রি করবে।

এছাড়াও, এমজি বাংলাদেশ এমজি৩, এমজি জেড এস এবং এমজি জেড এস ইভিসহ অন্যান্য মডেলের গাড়িগুলোও দারাজে বিক্রি করবে। দারাজ থেকে যেকোনো এমজি গাড়ি ক্রয় করলে ক্রেতারা অতিরিক্ত ৩ বছরের সার্ভিসিং সুবিধা পাবেন। তাই বলা যায়, এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এমজি বাংলাদেশ আরো বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘এমজি বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি ক্রেতাদের নিকট অসাধারণ কালেকশনের গাড়ি নিয়ে আসতে পারবো। আমরা সবসময়ই চেয়েছি দারাজকে একটি ওয়ান-স্টপ-মার্কেটপ্লেস হিসেবে গড়ে তুলতে, যেখানে গাহকরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের পণ্য সহজেই এক জায়গা থেকে নিতে পারবেন। এমজি বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আমাদের এ লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং আমাদের ক্রেতাদের গাড়ি কেনার অনন্য অভিজ্ঞতা প্রদানে আমাদের সহায়তা করবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি