শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
32.5 C
Dhaka

প্রযুক্তি দিয়ে বদলাতে চাই বাংলাদেশ

আইটি প্রোফেশনাল হিসেবে কাজ করছি ২১ বছর ধরে লোকাল মার্কেটে। POS Software থেকে শুরু করে SAP হয়ে এখন Oracle নিয়ে কাজ করছি।

বাংলাদেশ কে উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদেরকে টেকনোলজিতে এগিয়ে যেতে হবে। যে দেশ যত বেশি উন্নত তারা বিভিন্ন টেকনোলজির কারণেই এগিয়ে গেছে। ৪র্থ শিল্প বিপ্লব চলছে সারা বিশ্বে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের তরুণরা এখন IOT ব্যবহার করছে। Block chain / Cloud Computing / Artificial intelligence and Machin Learning এর মত প্রযুক্তি গুলো ডুকে যাচ্ছে আমাদের দেৈনন্দিন কাজে।

এখন অফিস আদালতে লোকজন নিয়োগ হচ্ছে অনলাইনে। সব ধরনের কেনাকাটা হচ্ছে অনলাইনে। ব্যাংক বীমা কোম্পানি গুলো ও চলছে অনলাইনের মাধ্যমে। বিকাশ রকেট নগদ এর মত সার্ভিস গুলোতে লেনদেন বেড়ে গেছে বহুগুণ। কিছু দিন পর দেখবেন মানুষে আর হাতে টাকা নিয়ে ঘুরবে না টাকা হয়ে যাবে ইলেকট্রনিকস টাকা৷ সব লেন দেন হবে মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস এর মাধ্যমে।

সব কাজেই ব্যবহৃত হবে মেশিন বা রোবটের মত টেকনোলজি। বিশ্বের সাথে তাল মিলাতে আপনাকে আমাকে চলতে হবে টেকনোলজির সাপোর্ট নিয়ে। আমাদের বাংলাদেশ ও এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। আগে মানুষ বুঝতে পারত না সফটওয়্যার কি জিনিস। আর এখন পাড়ার মুদি দোকানে POS Software ব্যবহার করে। সবাই টাকার বদলে ব্যবহার করছে ব্যাংকের কার্ড। আমরা আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি।

এখন অফিসে যেতেই হবে এমন কোন বাধ্য বাধকতা নেই বাসায় বসেও অফিসের কাজ করা যাচ্ছে। বড় বড় কোম্পানি গুলো কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে তাই ঘরে বসে ও অফিসের হিসাব নিকাশ দেখতে পারছে। মোবাইলে চলে আসছে প্রতি দিনের রিপোর্ট। আইটি প্রফেশনে থেকে মানুষের সেবা করতে পেরে আমি নিজেও গর্ব বোধ করছি।

গত কয়েক বছরে অনেক গুলো কোম্পানিতে সফটওয়্যার বিক্রি করে ডিজিটাল বাংলাদেশ কে ডিজিটালের দিকে এগিয়ে নিয়ে গেছি। আমরা নতুন নতুন টেকনোলজিস ব্যবহার করে দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছি। এই করোনা আমাদের কে অনেক জায়গায় পিছিয়ে দিলেও কিছু কিছু জায়গায় ৫ বছরের ও বেশি এগিয়ে দিয়েছে। যেমন ধরুন টেকনোলজিতে আমরা অনেক দূর এগিয়েছি।

এখন আমরা Zoom, Google Meet এর মাধ্যমে অনলাইন মিটিং করতে পারি। streamyard এর মাধ্যমে ফেইসবুক লাইভ প্রোগ্রাম করতে পারি। বাসায় বসে অফিস করতে পারি। বাসায় বসে বাজার করতে পারি। ক্যাশ টাকা হাতে না নিয়ে ও বিকাশ রকেট ও এটিএম কার্ড দিয়ে যে কোন কেনাকাটা করতে পারি।

আমি বদলাতে চাই নিজেকে। বদলাতে চাই বাংলাদেশটাকে। বদলাতে চাই পুরো পৃথিবীটাকে। তাই প্রতিদিন নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হই আর নিজেকে বদলাই। আমি মনে করি – আমি বদলালেই বদলাবে দেশ, লাল সবুজের বাংলাদেশ। 

সালেহ মোবিন, ওরাকল কনসালটেন্ট, ঘুড়ি ইনফোটেক লিঃ

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি