বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

ব্রডব্যান্ড ইন্টারনেট ‘এক দেশ এক রেট’ ট্যারিফ’র উদ্বোধন করেন মন্ত্রী মোস্তাফা জব্বার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে সারাদেশে অভিন্ন দর নির্ধারণ করে দিল সরকার। এখন থেকে ইউনিয়ন পর্যায়ে ৫ এমবিপিএস সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস নিতে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা খরচ করতে হবে গ্রাহককে।

রোববার (৬ জুন) রাজধানীর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট- এর ‘এক দেশ এক রেট’ ট্যারিফ এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
  
বিটিআরসি বলছে, সেবাদাতারা চাইলে এই দামের চেয়ে কম দাম নিতে পারবে। তবে কোনোভাবেই নেওয়া যাবে না বাড়তি অর্থ। এতে এই খাতে শৃঙ্খলা ফিরবে বলছে ইন্টারনেট সেবাদাতারা।
 
বিটিআরসির হিসাবে, বর্তমানে দেশে ২৪০৯ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। যার মধ্যে ১০১৭ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে সাড়ে ১০ কোটি গ্রাহক।  আর ১৩৯৮ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছে ৯৮ লাখ গ্রাহক। যেখানে দামে নিয়ে ছিল অরাজকতা। কোথাও ৫০০ টাকা আবার কোথাও ৭০০ টাকা।
 
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন । এছাড়া অংশ নেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্রসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং আইএসপিএবি সভাপতি এম এ হাকিম, ফাইবার অ্যাট হোমের এমডি মঈনুল হক সিদ্দিকীসহ খাত সংশ্লিষ্টরা
 
আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনা অনুযায়ী, যেসব ইউনিয়ন বাকি থাকবে, সেখানে পাহাড় ও দ্বীপ, যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেয়া যাচ্ছে না, সেগুলোতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করা হবে। এর মাধ্যমে গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে এবং দুর্গম এলাকার তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সার হিসেবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।
 
বর্তমান দেশের প্রায় ৩ হাজার ৮০০ ইউনিয়নে হাইস্পিড ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। আইসিটি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭ টি  ইউনিয়নে ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে এবং চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ শেষ হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি