বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ পরীক্ষায় ডিআইআইটি’র বিস্ময়কর সাফল্য

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিএ পরীক্ষার ফলাফলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে মেধাতালিকায় প্রথম শীর্ষ ১০টি স্থান দখল করে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এমবিএ-র ফলাফলে দেখাযায়, সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে ডিআইআইটির শিক্ষার্থীরা মেধাতালিকায় ১ম থেকে ১০ম স্থান পর্যন্ত স্থান করে নিয়েছে। এদের মধ্যে ৭জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৪.০০ এর স্কেলে ৪.০০, যা উওওঞ-র ২৫ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন।

সিজিপিএ ৪.০০ পাওয়া শিক্ষার্থীরা হলেন মো. মামুনুর রশিদ, আব্দুল মালেক, মো. রাসেল, শরিফুল ইসলাম রাকিব, শরিফ হোসেন, মৌসুমী আক্তার এবং মো. মাহবুবুর রহমান। গত ০৩ জুন প্রকাশিত ২০২১ সালের এমবিএর ফলাফলে দেখা যায়, সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে ডিআইআইটির শিক্ষার্থীরা মেধাতালিকায় শীর্ষ প্রথম ১০টি স্থান দখল করেছে এবং এই প্রতিষ্ঠানের ৮০ শতাংশ শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০ এর উপরে রয়েছে।

মেধাবী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ডিআইআইটির অধ্যক্ষ ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা সফলতার মূলকারণ এবং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কাজ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিযয়ে যাচ্ছে ডি আইআইটি (উওওঞ)। তিনি মনে করেন,অত্যন্ত দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকমন্ডলীর প্রচেষ্টা, প্রযুক্তিগতজ্ঞান অর্জন, যুগোপযোগী শিক্ষা, দক্ষতাভিত্তিক জ্ঞান, সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতিমূলক পরীক্ষা গ্রহণ, নেতৃত্বের শিক্ষাদান, নাগরিক দায়িত্ব ¡ও মূল্যবোধের শিক্ষাই ডিআইআইটির শিক্ষার্থীদের তথা প্রতিষ্ঠানটির অভূতপূর্ব সাফল্যে প্রতিষ্ঠানটিকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছে।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ১৯৯৬ সালে ড্যাফোডিল পরিবারের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করে। জীবন ভিত্তিক শিক্ষা বাস্তবায়নে চাকরির প্রস্তুতি, দক্ষতাবৃদ্ধি, উদ্যোক্তাসৃষ্টি, কর্মজীবনে সফলতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিত শিক্ষার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরো যুগোপযোগী করে তুলেছে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি