মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.7 C
Dhaka

‘ভিশন ২ প্লাস’ দেশের বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ভিশন সিরিজের ২/৩২ জিবির নতুন সংস্করণ ‘ভিশন ২ প্লাস’ নিয়ে এসেছে আইটেল মোবাইল বাংলাদেশ। নতুন ফোনটিতে ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) এর বিশাল ব্যাটারি এবং স্টাইলিশ ও ফ্যাশনেবল ডিজাইনসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ফোনটির ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচের অপেক্ষাকৃত বড় ফুল-স্ক্রিন ডিসপ্লেতে স্টাইল ও কালার সুবিধা পাওয়া যাবে। এইচডি ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে সবকিছু স্বচ্ছ এবং স্পষ্টভাবে দেখতে পাবেন। নতুন এই অ্যান্ড্রয়েড ফোনটিতে উচ্চমাত্রার ৯৪% পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, ফোনটির পিছনের ক্যামেরায় ডুয়েল সেন্সর এবং সামনের সিঙ্গেল স্নাপার সুবিধা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় সেকেন্ডারি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) সেন্সরসহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। এর এআই বোকেহ ইফেক্ট, এআই ফেস বিউটি, স্মাইল ইফেক্ট, এআই সিনারিও ডিটেকসন এবং এআই ডুয়েল রিয়ার ক্যামেরার এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ আপনাকে ছায়া এবং হালকা আলোর দৃশ্যও স্বাভাবিকভাবে ধারন করার সুবিধা দিবে।

জীবনের দুর্দান্ত সব মুহুর্তগুলো ফ্রেমবন্দী করা ও নজরকাড়া সেলফি ক্যাপচার করতে এর সামনের ক্যামেরায় ৫ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি স্নাপার নচ ব্যবহার করা হয়েছে। এআই ফেস বিউটি সুবিধাসম্পন্ন সর্বশেষ আইটেল ভিশন ২ প্লাস ঝলমলে পরিবেশে আপনার ফেসিয়াল ফিচার ও ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তুলবে।

আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটিতে ২ জিবি র‌্যাম এবং অক্টা-কোর ১.৬ গিগাহার্জ প্রসেসর থাকায় এতে সহজেই একাধিক অ্যাপ চালানো যাবে। ফোনটির ৩২ জিবি রম আপনার পছন্দের সব অ্যাপ্লিকেশন, ভিডিও, ছবি এবং গান জমা রাখার পর্যাপ্ত স্টোরেজ সুবিধা দিবে। প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশনসহ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) এ চলে।

নতুন প্রযুক্তির সুবিধাসম্পন্ন আইটেল ভিশন ২ প্লাস ফোনটির বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভবে স্মার্টফোন ব্যবহারের গ্যারান্টি দিচ্ছে। ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির (এআই পাওয়ার মাস্টার সুবিধাসহ) ফোনটিতে সিম কার্ডসহ ৪১ দিনের স্ট্যান্ডবাই, ৪৯ ঘণ্টা (২জি) ফোন কল, টানা ৮৪ ঘণ্টা গান বাজানো এবং ২৪ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা দিবে।

সামগ্রিকভাবে বলা যায়, আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটি একটি ডিসেন্ট এবং বাজেটবান্ধব ডিভাইস। আপনার কাছের আইটেল স্টোর থেকে নতুন ভিশন ২ প্লাস ২/৩২ জিবি সংস্করণের স্মার্টফোনটি যাচাই করে দেখতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি