মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

ডাবল এক্সপোজারসহ দারুণসব প্রযুক্তির ক্যামেরা ফোন ভি২১

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে ভিভো ভি৭ দিয়ে ভি সিরিজের যাত্রা শুরু করেছিলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এরই মধ্যে সিরিজটির বিভিন্ন মডেলের ক্যামেরায় বিভিন্ন চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবার দেশের বাজারে ভি সিরিজের সর্বশেষ স্মার্টফোন ভি২১ এনেছে ভিভো।

৩১ মে, সোমবার; বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভিভো। ১ জুন, মঙ্গলবার; স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত।

ভিভো ভি২১ এর অন্যতম আকর্ষণ এর বৈচিত্র্যময় ক্যামেরা প্রযুক্তি, এক্সটেন্ডেড র‌্যাম এবং অত্যাধুনিক প্রসেসর।

ভিভো ভি২১ স্মার্টফোনের সেলফি ক্যামেরায় যোগ করা হয়েছে ৪৪ মেগাপিক্সেলের (এমপি) ফ্রন্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ক্যামেরা প্রযুক্তি। এর আগে রিয়ার ক্যামেরায় ওআইএস প্রযুক্তি ব্যবহার করা হলেও ফ্রন্ট ক্যামেরায় ভিভোই প্রথম এই প্রযুক্তির ব্যবহার করলো। ওআইএস প্রযুক্তির কারণে ক্যামেরা লেন্স ১ দশমিক ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ফলে সেলফি তুলতে গিয়ে হাত কেঁপে গেলেও লেন্স ঘুরে গিয়ে স্থির ও পরিষ্কার ছবি ধারণ করতে পারবে।

এছাড়া ৪৪ এমপি’ই দেশের বাজারে বর্তমানে সবচেয়ে বড় রেজ্যুলোশন ফ্রন্ট ক্যামেরা। শুধু তাই না, ভি২১ এ ব্যবহার করা হয়েছে ডুয়াল সেলফি স্পটলাইট. এআই নাইট পোর্ট্রইেট, আলট্রা সেন্সিং সেন্সর, হেড শিমিং ফর গ্রুপ ফটো প্রযুক্তি, ডাবল এক্সপোজার, ডুয়াল ভিউ ভিডিও এবং পিকচার ইন পিকচারের মতো চমৎকার সব ক্যামেরা প্রযুক্তি। অর্থাৎ ভিভো ভি২১ ফোনে প্রায় সব ধরনের ক্যামেরা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করেছে ভিভো।

এই স্মার্টফোনটির পেছনে ৬৪ এমপি’র ওআইএস নাইট ক্যামেরার সাথে রয়েছে ৮ এমপি এবং ২ এমপি’র আরো  দু’টি রিয়ার ক্যামেরা। বর্তমানে ভিভো’ই একমাত্র বহুজাতিক স্মার্টফোন প্রতিষ্ঠান যারা ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরাতেই ওআইএস প্রযুক্তি ব্যবহার করছে। আরও উল্লেখ্য যে , ভিভো ভি২১ বর্তমান বিশ্বে বাণিজ্যিকভাবে বিক্রয়কৃত ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় একমাত্র ওআইএস সম্বলিত স্মার্টফোন।

ভি২১ এর আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর এক্সটেন্ডেড র‌্যাম। স্মার্টফোনটির র‌্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি। তবে, চাইলেই রম থেকে নিয়ে ৩ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে। অর্থাৎ প্রয়োজনে ১১ জিবি পর্যন্ত র‌্যামও দিবে ভিভো ভি২১।

এছাড়া প্রসেসরও স্মার্টফোনটির অন্যতম এক আকর্ষণ। মূলত প্রসেসরেই বহুলাংশে নির্ভর করে স্মার্টফোনের পারফরম্যান্স। তাই ভিভো ভি২১ এ ব্যবহার করা হয়েছে সবচেয়ে আধুনিক ও যুগোপযোগী প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ ইউ  । ৪০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির ভি২১’কে আরো শক্তিশালী করেছে এই প্রসেসরটি, যাতে রয়েছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। 

বাংলাদেশে ভিভো ভি২১ পাওয়া যাবে ডাস্ক ব্লু এবং সানসেট ড্যাজেল রঙে। ভিভো ভি২১ এর মূল্য ৩২ হাজার ৯৯০ টাকা।

স্মার্টফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ‘আমাদের গ্রাহকরা স্মার্টফোনের কোন ফিচারগুলোর প্রতি সবচেয়ে বেশি  গুরুত্ব¡ দেয় আমরা তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করি। এর উপরে  ভিত্তি করেই আমরা ভি২১ এর লাইন আপ তৈরি করেছি। স্মার্টফোন হাতে নিয়ে অনেকেই সৃজনশীল ছবি তুলতে চান। কিন্তু সঠিক বা উন্নত প্রযুক্তির অভাবে হয়তো কখনো কখনো তা করা হয়ে উঠেনা। এসব অপূর্ণ ইচ্ছার বাস্তবায়নই করবে ভিভো ভি২১।’

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি