মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27 C
Dhaka

সচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের অনুদান জনগণকে পৌঁছে দিতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের সব অনুদান জনগণের নিকট পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করে বলেন বরাদ্দে কোন অনিয়ম ও দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বরাদ্দে অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী আজ ১২ মে, সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের অনুকূলে আর্থিক অনুদানের ১৬ লাখ ৬৫ হাজার টাকার ডিও বিতরণ ও পৌর এলাকার ৭০টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকার বিগত ১২ বছরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের যে উন্নয়ন করেছে অতীতে দীর্ঘ ৫০ বছরে তা হয়নি। ইসলামের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করছে। যা বিগত কোনো সরকার করেনি। তিনি আরো বলেন, আমি নিজেকে কোন সময় সংসদ সদস্য কিংবা মন্ত্রী মনে করি না। আমি জনগণের সেবক।

আমি আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই। পরে তিনি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাঝে আর্থিক অনুদানের ডিও ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল ইসলাম, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি