রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
26 C
Dhaka

শাওমি সুবিধাবঞ্চিতদের জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় পৌঁছে দিল ‘ঈদ খুশি’

সুবিধাবঞ্চিতদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। ‘ঈদ খুশি’ নামের এই আয়োজনে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সাত দিনের খাবার ও ঈদসামগ্রী দিচ্ছে। শাওমির এই কাজে সহায়তা করছে দেশের অন্যতম কমিউনিটি সংগঠন জাগো ফাউন্ডেশন।

এই আয়োজন সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘কোভিড মহামারি আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাপকভাবে বিঘ্ন ঘটিয়েছে। এই প্রতিকূল সময় আমাদের ধৈর্য, নমনীয়তা, প্রতিক্রিয়াশীলতা ও সর্বোপরি – আমাদের একাত্মতা এবং চেতনার পরীক্ষা নিয়েছে। এমনি প্রতিকূল পরিস্থিতিতে আমরা শাওমি থেকে এই ঈদে সুবিধাবঞ্চিত ৫০০ পরিবারকে সহায়তায় খাবার ও প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছি। এই পরিবারগুলোর মাঝে ঈদের খুশি ও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা পৌঁছে দিচ্ছি জাগো ফাউন্ডেশনের মাধ্যমে।’

জাগো ফাউন্ডেশন দেশের সুপরিচিত কমিউনিটি সংগঠন, যারা যুব ক্ষমতায়নসহ নানা মানবিক উদ্যোগ নিয়ে কাজ করছে। এই কার্যক্রমে দেশব্যাপী ছড়িয়ে থাকা জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের দিয়ে রমজানের মহিমা ছড়িয়ে দিতে সহায়তা করবে সংগঠনটি।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অঞ্চলে এর আগেও শাওমি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। গত বছর বাংলাদেশে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লাখ টাকাসহ ৪০ লাখ টাকা বিভিন্ন সহায়তায় প্রদান করেছে শাওমি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি