বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
26.3 C
Dhaka

লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে মোবাইল জেতার সুযোগ এনেছে রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসন্ন ঈদের বাজার মাতাতে বাংলাদেশে নিয়ে আসছে দারুণ দুইটি স্মার্টফোন এবং প্রো গেমিং কিট।

আগামী ২৬ এপ্রিল অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে দারুণ স্টাইলিশ এবং দুর্দান্ত পারফরমেন্সের রিয়েলমি ৮। সাথে আসছে আপগ্রেডেড এন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি২৫। পাশাপাশি, আসবে রিয়েলমি গেম প্রো কিট।

লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে ব্র্যান্ড নিউ মোবাইল জিতে নিতে ক্লিকঃ https://rebrand.ly/realme_8_and_C25_Launch_Event

৮ মিলিমিটারেরও কম পুরু, খুবই পাতলা দারুণ ডিজাইনের রিয়েলমি ৮-এ আছে শক্তিশালী হেলিও জি ৯৫ গেমিং প্রসেসর। সাথে থাকছে সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। বাংলাদেশে এই প্রথম জি ৯৫ + সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন বাজারে আসতে যাচ্ছে। তাই, রিয়েলমি ৮ হবে এবারের ঈদের অন্যতম আকর্ষণ। এইট সিরিজের ফোনগুলোতে হাই-রিজোলিউশন ক্যামেরা, টিল্ট শিফট এবং স্টারি মোডের পাশাপাশি ডুয়াল ভিউ মোড রয়েছে এবং এই সিরিজ থেকে রিয়েলমি ৮ প্রো এই মাসের শুরুতে বাজারে আনা হয়। ৮ প্রো তার ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি প্রেমীদের মন জয় করে নিয়েছে।

রিয়েলমি ৮-এর সাথে বাজারে আসবে সি সিরিজের আপগ্রেডেড স্মার্টফোন রিয়েলমি সি২৫। রিয়েলমি সি২৫ টিউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা স্মার্টফোন প্রশংসাপত্র প্রাপ্ত স্মার্টফোন এবং ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরাসহ প্রথম সি সিরিজের স্মার্টফোন। সি২৫ এ আছে বিশাল ডিসপ্লে এবং ব্যবহারকারীদের জন্য অবিশ্বাস্য সব কাস্টমাইজেশন অপশনস।

এছাড়াও সি২৫ এ থাকছে মেগা ব্যাটারি, যার সাহায্যে এই ফোন ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। ব্যবহারকারীরা এই ফোনে তাত্ক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ার, অ্যাপ লক এবং হাইড এর মতো সুবিধাজনক বিভিন্ন ফিচার পাবেন।  

এই ফোনগুলো ছাড়াও রিয়েলমি গেমারদের জন্য রিয়েলমি কুলিং ব্যাক ক্লিপ এবং রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস নিয়ে আসছে। রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস বিশেষত এমন গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের হাত ঘেমে যায়।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি