বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

লকডাউনে দেশব্যাপী বিশেষ হোম ডেলিভারি চালু

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবার সুরক্ষা বিবেচনায় রেখে লকডাউন চলাকালীন সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হোম ডেলিভারি সুবিধা চালু করেছে।

দেশব্যাপী লকডাউনে চললেও স্মার্টফোনের প্রয়োজনীয়তা বেড়েছে এবং ব্যবহারকারীরা ঈদের আগে নতুন স্মার্টফোন কিনতে আগ্রহী।

তাই প্রয়োজনকে মাথায় রেখে রিয়েলমি হোম ডেলিভারি সেবা চালু করেছে যাতে গ্রাহকেরা রিয়েলমির স্মার্টফোনগুলো কিনতে পারেন এবং বাড়ি থেকে বাইরে না বেরিয়েই তাদের দোরগোড়ায় পেতে পারেন পছন্দের স্মার্টফোন।

গ্রাহকেরা রিয়েলমি সি১১, সি১২, সি১৫, সি১৭, নারজো ৩০এ এবং সম্প্রতি বাজারে আসা সি২১ এবং ৮ প্রো হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসেই পাবেন। হোম ডেলিভারির জন্য গ্রাহকেরা হটলাইন ০১৮৭৩৯০২৬৬৯ অথবা ০১৮১১১৯৩৭৭৫ নাম্বারে কল করতে পারেন। আপনি চাইলে আশেপাশে অবস্থিত রিয়েলমি আউটলেটে সরাসরি ফোন করে পছন্দের ফোন কিনতে পারেন।

এজন্যে এই লিঙ্কে https://realmebd.com/brandshop/ ভিজিট করুন এবং রিয়েলমির প্রতিটি আউটলেটের নাম্বার লিঙ্কে দেওয়া আছে।

তার মানে, হটলাইন থেকে কিংবা সরাসরি আউটলেটে ফোন করে দুইভাবেই আপনি পাবেন হোম ডেলিভারি সেবা। এই সেবার জন্য কোনও অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না।

উল্লিখিত স্মার্টফোনগুলো আকর্ষণীয় সব ফিচারের কারণে ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সি সিরিজের হ্যান্ডসেটগুলো রিয়েলমির আপগ্রেডেড এন্ট্রি লেভেলের স্মার্টফোন এবং প্রত্যেক ফোনেই আছে আকর্ষণীয় ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন ও দারুণ ক্যামেরা। নারজো সিরিজটি মূলত গেমিং পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।

নারজো সিরিজের নিজস্বতা ও ডিজাইন দুর্দান্ত এবং হেভি গেম খেলতে ভালবাসেন এমন তরুণদের প্রথম পছন্দ। সি সিরিজ এবং নারজো সিরিজের ফোনগুলো ৮,৯৯০-১৫,৪৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি বাজারে এসেছে রিয়েলমির নতুন স্মার্টফোন – রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি২১। ক্রেতারা এই ফোনগুলোও হোম ডেলিভারি পেতে পারেন। রিয়েলমি ৮ প্রো ৫০ ওয়াট সুপারডার্ট চার্জ সম্বলিত সবচেয়ে শক্তিশালী ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা কোয়াড ক্যামেরা ফোন এবং রিয়েলমি সি২১ টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা মানের প্রশংসাপত্র অর্জনকারী রিয়েলমির প্রথম এন্ট্রি-লেভেল অলরাউন্ডার স্মার্টফোন।

গ্রাহকেরা রিয়েলমি ৮ প্রো (৮+১২৮জিবি) মাত্র ২৭,৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি