রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
30 C
Dhaka

দশম মি ফ্যান ফেস্টিভ্যাল উদ্‌যাপনী ক্যাম্পেইন চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বাংলাদেশে তাদের বাৎসরিক মি ফ্যান ফেস্টিভ্যাল (এমএফএফ) আয়োজনের ঘোষণা দিয়েছে।

২০২১ সালের ফেস্টিভ্যালের মূল উপপাদ্য হচ্ছে ‘এক্সপ্লোর দ্য পসিবিলিটিস’ বা ‘সম্ভাব্যতাকে ছড়িয়ে দেয়া’। শাওমি এই বার্তা ছড়িয়ে দিতে অনলাইনে বড় ধরনের ক্যাম্পেইন আয়োজন করেছে।

এই ক্যাম্পেইনের আওতায় ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্তবিশেষ অফারে দারাজ থেকে শাওমি স্মার্টফোন কিনতে পারবেন মি ফ্যানরা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যখনই কোনো আয়োজন করি সেখানে শাওমি সবসময় মি ফ্যান ও ব্যবহারকারীদের রাখি। মি ফ্যান কালচারে মি ফ্যান ফেস্টিভ্যাল (এমএফএফ) আমাদের একটি আইকনিক উপস্থাপনা। এই বছর দশম এমএফএফ হচ্ছে এবং শাওমি প্রতিষ্ঠার এগারোতম বছর। প্রতি বছর আমরা বিশ্বব্যাপী মি ফ্যান, ব্যবহারকারী এবং পার্টনারদের সঙ্গে নিয়ে এই ফেস্টিভ্যালের আয়োজন করি। এখান থেকে তাদের সহযোগিতা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়। এটা আমাদের নিজেদের বিকাশ এবং উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। আমাদের প্রত্যাশা সবার জন্য আরও উদ্ভাবন নিয়ে আসা। স্মার্ট জীবনযাপনে আমরা মি ফ্যান এবং ব্যবহারকারীর জীবনকে সহজ করতে প্রতিশ্রুতি দিচ্ছি।’  

এমএফএফ এর ইতিহাস

চীনের মেইনল্যান্ডে প্রথম মি ফ্যান ফেস্টিভাল হয় ২০১২ সালের ৬ এপ্রিল। সে সময় শাওমি তাদের প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উদ্‌যাপন করতে প্রথম একটি ইভেন্ট আয়োজন করে। তখন থেকেই মি ফ্যানরা শাওমির দ্রুত প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমনকি শাওমি তাদের ফ্যানদের সঙ্গে ব্র্যান্ডটির জন্মদিন উদ্‌যাপনে প্রতিবছরই আমন্ত্রণ করে থাকে। পার্টির জন্য ভেন্যু হয় কোনো ক্লাব এবং সেখানে অতিথি হিসেবে তারা এর উদ্‌যাপনে ডিজেসহ নানা ধরনের কর্মকাণ্ড করে। সেদিন মাত্র ছয় মিনিট ৫ সেকেন্ডে এক লাখ স্মার্টফোন বিক্রি হয়েছিল। ঠিক তখন থেকেই ফ্যানদের প্রতি কৃজ্ঞতাস্বরূপ শাওমি প্রতিবছর এমএফএফ আয়োজন করে। 

চীনের বাইরে এমএফএফ প্রথম আয়োজন হয় ভারত ও ইন্দোনেশিয়ায়। সেটা ২০১৫ সালে। ২০১৮ সালে ইউরোপের বাজারে প্রবেশের আগে প্রথম শপিং কার্নিভাল হয় স্পেনে। এই বছর এমএফএফের ১০ম বর্ষপূর্তি হবে।

ডিসক্লেইমার

দারাজে মি ফ্যান ফেস্টিভাল ২০২১ এর সর্বোচ্চ ছাড় নির্ভর করবে প্রোমোশন, পণ্যের উপর ছাড় এবং ডিসকাউন্ট ভাউচারের উপর। দারাজ প্লাটফর্মে এই অফারগুলো পণ্যের প্রাপ্যতার উপর নির্ভর করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি