শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

পোশাক খাতে এমএফএস-এর ভূমিকা নিয়ে মত বিনিময়

টেকভিশন২৪ ডেস্ক: তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের বেতন বিতরণে ডিজিটাল পদ্ধতিতে বেতন প্রদানের অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ ‘মিট ইন্ডাস্ট্রি লিডার্স: ফিউচার অব পে-রোল ডিজিটাইজেশন ইন আরএমজি বিজনেস’ শীর্ষক একটি মত বিনিময় সভার আয়োজন করে।

বিকাশের মাধ্যমে শ্রমিকদের বেতন বিতরণে পোশাক কারখানাগুলোর দক্ষতা কতটুকু বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে কী কী সেবা চালু হওয়া উচিত ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এই খাতের নেতৃস্থানীয় ব্যক্তি ও উদ্যোক্তারা।

অনুষ্ঠানে মত বিনিময় করেন জায়ান্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফারুক হাসান, অনন্ত গ্রুপের এমডি ইনামুল হক খান, এ জে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ডিজাইনটেক্স গ্রুপের এমডি খন্দকার রফিকুল ইসলাম, টিম গ্রুপের এমডি আব্দুল্লাহ হিল রাকিব, সাদমা গ্রুপের এমডি নাসির উদ্দীন, ট্রাউজার লাইন লিমিটেডের এমডি রানা লায়লা হাফিজ, পশমি সোয়েটারস লিমিটেডের এমডি মোঃ মশিউল আজম সজল, নিউ এশিয়ার ডিরেক্টর আমির সেলিম এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মোঃ মনিরুল ইসলাম, চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ সহ উর্ধতন কর্মকর্তারা।

মত বিনিময় সভায় বিকাশকে ধন্যবাদ জানিয়ে উদ্যোক্তারা জানান, বিকাশের মাধ্যমে বেতন বিতরণ সহজ হওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসার ও নারী শ্রমিকদের ক্ষমতায়নেও উন্নতি হয়েছে। স্বচ্ছতার সাথে শ্রমিকের হাতে সময়মত বেতন পৌঁছে যাওয়ায় মালিক-শ্রমিক সম্পর্কও আগের থেকে অনেক জোরদার হয়েছে।

মহামারীর মধ্যে দ্রুত শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়ে সরকারি প্রণোদনায় বেতন-ভাতা বিতরণের দায়িত্ব সুচারুভাবে সম্পাদন করায় অনুষ্ঠানে বিকাশের প্রশংসা করেন উদ্যোক্তরা। মত বিনিময় সভায় ভবিষ্যতে শ্রমিকদের জন্য বিশেষ ডিজিটাল ঋণ, ইন্স্যুরেন্স সেবা সহ আরও সৃজনশীল সেবা চালুর আহ্বান জানান উদ্যোক্তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি