রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

রিক্রুটিং এজেন্সিজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেন মন্ত্রী ইমরান আহমদ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশে গমনিচ্ছুক ব্যক্তিগণ ও রিক্রুটিং এজেন্সি যাতে সঠিত তথ্য পেতে পারে এবং দালালদের প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায় সেই লক্ষে তৈরি করা হয়েছে ক্লাউড-ভিত্তিক অটোমেশন সিস্টেম ‘রিক্রুটিং এজেন্সিজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (রেইমস)।

শনিবার (২৭ মার্চ ২০২১) রাজধানীর একটি হোটেলে সিস্টেমটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি। সিসটেক ডিজিটাল লিমিটেড এর তৈরি ক্লাউড-ভিত্তিক এই অটোমেশন সিস্টেমটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসি’র হেড অব কোঅপারেশন সুজান মেলার, বাংলাদেশে নিযুক্ত ইইউ এর প্রতিনিধি মৌরিজিও সিয়ান, আইএলও ঢাকার কান্ট্রি ডিরেক্টর তুমো পাউশেনিন, বিএমইটির মহাপরিচালক মো. শামসুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং বিএমইটি ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

আরএআইএমএস এর উদ্বোধন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এই সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে বিদেশ গমনিচ্ছুক ব্যক্তিগণ ও রিক্রুটিং এজেন্সিসমূহ সঠিক তথ্য পাবেন এবং দালালদের প্রতারণা থেকে তারা রক্ষা পাবেন। তিনি এই সিস্টেমের যথাযথ ব্যবহারের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, রেইমস (RAIMS) হলো একটি ক্লাউড-ভিত্তিক অটোমেশন সিস্টেম, যা বাংলাদেশের ১৬০০ এরও অধিক প্রবাসী কর্মী নিয়োগকারী সংস্থার প্রয়োজনীয় তথ্য এবং তাদের বিদেশে কর্মচারি পাঠানো সংক্রান্ত কর্মদক্ষতার সকল প্রকার প্রতিবেদন প্রদান করে থাকে।

এই তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারটি তাৎক্ষণিকভাবে হালনাগাদ উপাত্ত প্রদান করে যা দিয়ে বিএমইটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, নিয়োগকারী সংস্থা এবং বিদেশ গমনিচ্ছুক শ্রমিক কর্মীরা তাদের সঠিক সিদ্ধান্তসমূহ নিতে পারেন। এটি ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো নিয়োগকারী সংস্থাসমূহের হালনাগাদ তথ্য, সংস্থাসমূহের লাইসেন্স সংক্রান্ত তথ্য, অনুমোদিত প্রতিনিধির তথ্য, বৈদেশিক প্রতিনিধির তথ্য, শাখাসমূহের তথ্য, কর্মী প্রেরণ সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ কেন্দ্রসমূহের তথ্য, এজেন্সিসমূহের কর্মদক্ষতা মূল্যায়ন, অভিযোগ ও তার নিষ্পত্তির রেকর্ড ও স্বয়ংক্রিয় নোটিফিকেশন ব্যবস্থা।

স্ইুস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) এর অর্থায়নে এটি বাস্তবায়ন করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি