শনিবার, জুলাই ১৮, ২০২৬
26.4 C
Dhaka

মিশন এক্সট্রিমে ইভ্যালির চমক

টেকভিশন২৪ প্রতিবেদক: চমক দেখিয়ে আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমা মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম-২ এর পৃষ্ঠপোষক হলো দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

কপ ক্রিয়েশন এর ব্যানারে নির্মিত এ সিনেমাটি বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

সম্প্রতি এ লক্ষ্যে ইভ্যালির প্রধান কার্যালয়ে কপ ক্রিয়েশন ও ইভ্যালির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং কপ ক্রিয়েশন এর ম্যানেজিং পার্টনার নাযির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ বিষয়ে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালি শুরু থেকেই বিনোদন জগতের সাথে কাজ করে যাচ্ছে। তবে এক্ষেত্রে শুধু বিনোদন প্রিয় মানুষদের সাথে থাকার লক্ষ্য নিয়েই আমরা মিশন এক্সট্রিম এর সাথে যুক্ত হয়েছি তা না বরং কিছুটা সামাজিক দায়বদ্ধতা থেকেও এই সিনেমার সাথে যুক্ত হয়েছে ইভ্যালি। কপ ক্রিয়েশন এর আগেও ঢাকা আট্যাক এর মতো একটি দারুণ সিনেমা উপহার দিয়েছে। আমরা আশা করি মিশন এক্সট্রিম সিনেমাটিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পাবে।

মিশন এক্সট্রিম এর পৃষ্ঠপোষক হওয়ায় ইভ্যালিকে ধন্যবাদ জানিয়ে সিনেমাটির পরিচালক সানোয়ার হোসাইন বলেন, এই চলচ্চিত্রটি ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে এবং সিনেমাটির সর্বক্ষেত্রে আমরা দর্শকদের জন্য দুর্দান্ত সব চমক রাখার চেষ্টা করেছি। আশা করি ঈদের সিনেমা হিসেবে এটি দর্শকদের পছন্দের শীর্ষে থাকবে।

অনুষ্ঠানে ইভ্যালির চীফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসাইন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি