সোমবার, জুলাই ২৭, ২০২৬
27.1 C
Dhaka

প্রযুক্তিগত উদ্ভাবনের বিকাশে হুয়াওয়ে উইমেন ডেভেলপারস প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: নারী ডেভেলপারদের ক্ষমতায়নের লক্ষ্যে হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘হুয়াওয়ে উইমেন ডেভেলপারস (এইচডব্লিউডি)’ প্রোগ্রাম। অংশগ্রহণকারীদের আরও বেশি সুযোগ-সুবিধা প্রদান এবং ক্যারিয়ার গড়ার ও দক্ষতা উন্নয়নের প্ল্যাটফর্ম সরবরাহের মাধ্যমে এই কর্মসূচিটি অধিক সংখ্যক নারীকে প্রযুক্তিগত উদ্ভাবনে যোগদানের ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে বলে আশা করা যাচ্ছে।

হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চেন লিফাং বলেন, ‘আমরা বিশ্বাস করি নারীরা প্রযুক্তিগত উদ্ভাবনে ভবিষ্যতে নেতৃত্ব প্রদান করবে। আমাদের প্রত্যাশা হুয়াওয়ে উইমেন ডেভেলপারস প্রোগ্রাম নারীদের প্রতিভা ও গুণাবলী বিকাশে সহায়তা করবে এবং নেতৃত্ব প্রদানে তাদের দক্ষতা প্রকাশের সুযোগ করে দিবে, যা আমাদের বিশ্বকে আরও সমৃদ্ধশালী করে তুলবে।’

হুয়াওয়ে উইমেন ডেভেলপারস প্রোগ্রাম হুয়াওয়ের নারী-পুরুষ সমতা প্রচারের প্রতিশ্রুতির অংশ হিসাবে নেয়া একটি  নতুন উদ্যোগ। এই প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত উদ্ভাবন এবং ক্যারিয়ার বিকাশে প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করার, পাশাপাশিপরীক্ষা-নিরীক্ষা ও ড্রিলে অংশ নেয়ার সুযোগ প্রদান করবে। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নারী ডেভেলপারদের জন্য অসাধারণ একটি কমিউনিটি তৈরি করতে এবং অনলাইন ও অফলাইনে একাধিক অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে হুয়াওয়ে আশাবাদী।

উদ্ভাবনের বিকাশে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে হুয়াওয়ে তার চলমান শাইনিং-স্টার প্রোগ্রামের মাধ্যমে নারী ডেভেলপারদের বিশেষ প্রণোদনা প্রদান করছে।

হুয়াওয়ে উইমেন ডেভেলপারস প্রোগ্রাম এখন বিশ্বজুড়ে সকল নারী ডেভেলপারদের জন্য উন্মুক্ত। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন হুয়াওয়ে ডেভেলপারসের অফিসিয়াল ওয়েবসাইট।

লিঙ্ক: https://developer.huawei.com/consumer/en/programs/hwd

 

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি