শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

মুজিববর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে সভা করেছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ তার আওতাধীন দপ্তর, সংস্থাকে নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণে সভা করেছে।

সোমবার আগারগাঁওয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।

বাস্তবায়ন কমিটির কর্তৃক আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন এবং বছরব্যাপী অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত বিষয় গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি বিভাগের ‘১০০+কৌশল’ নিয়ে বিস্তারিত আলোচনা ও এ সংক্রান্ত কর্মপরিকল্পনা নির্ধারণ হয়।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডিজিটাল সেন্টারের সকল উদ্যোক্তাদের নিয়ে সমাবেশ করবে বিভাগ। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দিতে ১০০টি ল্যাপটপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে দেবে তথ্যপ্রযুক্তি বিভাগ।

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে গুরুত্ব অনুযায়ী অডিও বুক প্রকাশ, ওয়েবসাইট ও লোগো নির্বাচন, বঙ্গবন্ধু অনলাইন পোর্টাল স্থাপন, ১০ মিনিট ব্যাপ্তিকালের ছয়টি অ্যানিমেটেড শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, ডিজিটাল ডিসপ্লে স্থাপন, মুজিববর্ষের ওয়েব সাইটের পূর্ণাঙ্গ মোবাইল অ্যাপ তৈরি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ‘মুজিব গ্রাফিক্স নভেল অ্যানিমেশন’ তৈরি, প্রধানমন্ত্রী কর্তৃক লিখিত ‘মুজিব আমার পিতা’ বই অবলম্বনে এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ এবং অ্যানিমেশন তৈরি, টুঙ্গিপাড়াসহ ধানমন্ডি ৩২নং বাড়ি ও বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতি বিজড়িত স্থাপনাসমূহের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) কনটেন্ট তৈরি ও পাঁচটি উল্লেখযোগ্য স্থানে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রদর্শনের কিয়স্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্কাইভে প্রদর্শনের জন্য বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ৭ মার্চের ভাষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার ডিজিটাল কনটেন্ট তৈরি, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস জানতে এবং তরুণদের আরও আগ্রহী করে তুলতে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজনসহ নানা কর্মসূচি নেওয়া ও বাস্তবায়নের কথা বরা হয়েছে।

এসব পদক্ষেপ নিতে বিভিন্ন দপ্তর ও সংস্থাকে সেসব কাজ ভাগ করে দেওয়া হয়েছে।

সভায় তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমসহ বিভাগ ও সংস্থার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংগৃহীত/ টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি