সোমবার, অক্টোবর ৫, ২০২৬
33.4 C
Dhaka

বিকাশ পেমেন্টে আজকেরডিল ডট কম থেকে বিনামূল্যে হোম ডেলিভারি

এখন থেকে আজকেরডিল ডট কম-এর গ্রাহকরা দেশের যেকোন স্থান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা পাবেন। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও আজকেরডিল ডট কম-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডেলিভারি ফী ছাড়া অনলাইন শপিং করার এই সুবিধা। সারা বছর জুড়ে আজকের ডিলের ক্রেতারা এই সুবিধা পাবেন।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আজকেরডিল ডট কম-এর প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম ফাহিম মাশরুর বিকাশ অফিসে এই চুক্তি বিনিময় করেন। বিকাশের হেড অব স্ট্র্যাটেজি আলী আহমেদ ও আজকেরডিল ডট কম-এর সিটিও রনি মন্ডল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আজকেরডিল ডট কম-এর গ্রাহকরা যে কোনও পরিমাণ ক্রয়ের জন্য বিকাশ পেমেন্ট করলে প্রতিবারই বিনামূল্যে হোম ডেলিভারি অফারটি পাবেন।

আজকেরডিল ডট কম-এর সিইও এ কে এম ফাহিম মাশরুর বলেন, “আমরা অনলাইনে বিক্রয় ও কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করেছি সব সময়। বিকাশের সাথে যুক্ত হয়ে তাদেরকে আরও দারুণ একটি অভিজ্ঞতা দিতে চলেছি। এখন একজন গ্রাহকের ডেলিভারি চার্জটি বেঁচে যাবে কিংবা চাইলে তিনি সেটি দিয়ে অন্য কিছু কিনতে পারবেন।”

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

২০১৪ সাল থেকে শুরু করে আজকেরডিল ডট কম এখন দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস। আজকেরডিল প্ল্যাটফর্মে ১০ হাজারেরও বেশি মার্চেন্ট বিভিন্ন ধরণের পণ্য বিক্রয় করেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি