সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
28.6 C
Dhaka

স্মার্টওয়াচ তৈরি করছে ফেসবুক

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক স্মার্টওয়াচ তৈরিতে কাজ করেছে। আগামী বছর থেকে আগ্রহীরা ডিভাইসটি কিনতে পারবেন। খবর দ্য ইনফরমেশন।

ধারণা করা হচ্ছে, ফেসবুকের স্মার্টওয়াচে প্রতিষ্ঠানটির অ্যাপ পরিবারের বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারের সুবিধা মিলবে। ডিভাইসটিতে মেসেজ আদান-প্রদানের সুবিধা থাকতে পারে। পাশাপাশি বাজারের অন্যান্য ব্র্যান্ডের স্মার্টওয়াচের মতো হেলথ এবং ফিটনেস সংক্রান্ত তথ্য জানার সুবিধা মিলবে।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের স্মার্টওয়াচে সেলুলার সংযোগের মাধ্যমে ইন্টারনেটে অ্যাকসেসের সুবিধা মিলবে। অর্থাৎ ডিভাইসটির পূর্ণাঙ্গ সুবিধা নিতে স্মার্টফোনের সঙ্গে জুড়ে দেয়ার প্রয়োজন হবে না। ডিভাইসটি গুগলের ওপেন-সোর্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। তবে ফেসবুক স্মার্টওয়াচের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম উন্নয়নের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। বৈশ্বিক সামাজিক যোগাযোগ খাতের পাশাপাশি হার্ডওয়্যার খাতে ব্যবসা জোরদারে কাজ করছে ফেসবুক। এরই অংশ হিসেবে সম্প্রতি অকুলাস ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট এবং পোর্টাল ভিডিও-ভিডিও স্ট্রিমিং ডিভাইস উন্মোচন করেছে। হার্ডওয়্যার খাতে ব্যবসা জোরদারে কাজ করলেও সোস্যাল মিডিয়া খাতই ফেসবুকের সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।    টেকজুম  অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি