সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

ভাইবার ভলান্টারি ইন-অ্যাপ পোলের ফল প্রকাশ

৮৯ শতাংশ বাংলাদেশি ব্যবহারকারী গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন

টেকভিশন২৪ ডেস্ক:‌ বিনামূল্যে ও সহজে যোগাযোগের জন্য খ্যাত বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাপ ভাইবার তাদের অ্যাপের মাধ্যমে করা ভলান্টারি পোলের ফলাফল প্রকাশ করেছে। এ পোলে ৩৪০,০০০ জন ব্যবহারকারী অংশগ্রহণ করেন। পোলের ফলাফলে উঠে আসে বিশ্বের ৭৭ শতাংশ ভাইবার ব্যবহারকারী ডিজিটাল মাধ্যমে গোপনীয়তাকে গুরুত্বপূর্ণ মনে করেন।

কোভিড-১৯ মহামারির এই সঙ্কটকালীন সময়ে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পর্যন্ত জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ডিজিটায়নের গতি ত্বরান্বিত হয়েছে। মানুষ পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে যুক্ত থাকতে অ্যাপ এবং ডিজিটাল মাধ্যমের দিকে ঝুঁকছে। রাকুতেন ভাইবারের করা সাম্প্রতিক এ পোলে উঠে আসে, এই রূপান্তরের মধ্যে তথ্যের গোপনীয়তা এখনও ব্যবহারকারীদের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে।

জরিপটিতে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিকসহ অসংখ্য অঞ্চলের মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে, বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ (৮৯ শতাংশ উত্তরদাতা) ডিজিটাল গোপনীয়তাকে প্রয়োজনীয় বলে মনে করেন।

ব্যক্তিগত যোগাযোগ এবং ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো ফিচার ব্যবহারকারীদের কাছে গুরুত্বপূর্ণ। পাঁচটি ভিন্ন বিষয়ের মধ্যে, কথোপকথনের গোপনীয়তা সুরক্ষিত রাখতে চান বলে জানিয়েছেন বিশ্বের ৭০ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, ৮৪.৪৯ শতাংশ বাংলাদেশি ব্যবহারকারী বলেছেন, তাদের কথোপকথন গোপন থাকবে এমনটাই তারা চান।

অ্যাপ পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্যের বাইরে প্রতিষ্ঠান ব্যবহারকারীদের কোন তথ্য শেয়ার অথবা সংগ্রহ করে না এ বিষয়ে নিশ্চিত করা ছিলো দ্বিতীয় সর্বাধিক ভোট পাওয়া ফিচার। বিশ্বের ১৫ শতাংশ ব্যবহারকারী এ ব্যাপারে তাদের মত প্রকাশ করেন।

ভাইবারে প্রাইভেট কল এবং চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। অনুমতি ছাড়া কেউ গ্রুপ চ্যাটে যুক্ত কিংবা ইনভাইটেড হতে পারে না। এছাড়াও, ভাইবারে রয়েছে হিডেন চ্যাট ফিচার, যেখানে পিন ছাড়া প্রবেশ করা যায় না। এটি ব্যাবহারকারীদের গোপনীয়তার অধিক সুরক্ষা নিশ্চিত করে।

এছাড়া, বিশ্বের ৭৯ শতাংশ এবং বাংলাদেশের ৮১ শতাংশ উত্তরদাতা বলেছেন যে, তারা যেকোন গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগের কারণে তাদের মেসেজিং অ্যাপ পরিবর্তন করবে। এই তথ্য ব্যবহারকারীদের কাছে গোপনীয়তার অগ্রাধিকারের বিষয়টিকেই তুলে ধরে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি