শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর পোকো এম২ প্রো ২২, ৯৯৯ টাকা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ‘পোকো এম২ প্রো’ মডেলের নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ফিচার ও পারফরম্যান্সের সমন্বয় করে এবং কর্মদক্ষতা বাড়াতে ফোনটিতে দেয়া হয়েছে শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জারসহ আসছে ফোনটি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘পোকো এম২ প্রো সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে দীর্ঘস্থায়ী ৫০০০এমএএইচ ব্যাটারি ও বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে আসছে। এর সঙ্গে থাকছে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটআপ। পোকো এম২ প্রো ফটোগ্রাফির অভিজ্ঞতাকে অভূতপূর্ব স্তরে উন্নীত করেছে। ‘ফিল দ্য পাওয়ার’ ট্যাগলাইন নিয়ে পোকো এম২ প্রো সরবরাহ করে উচ্চমানের ফিচার, উচ্চমানের পরিশীলিত সফটওয়্যার। আমরা আত্মবিশ্বাসী, নতুন স্মার্টফোনটি পোকো ফ্যান এবং নতুন গ্রাহকরা একইভাবে পছন্দ করবেন।’

পোকো এম২ প্রো ফোনটিতে দেয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল-স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০০*১০৮০ পিক্সেল। সুরক্ষার জন্য আছে ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। আছে পি২আই ন্যানো কর্টিং প্রযুক্তি যা ডিভাইসকে যেকোনো ধরনের আঁচড় ও স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে।

কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে ডিভাইসটি। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, আছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ব্যবহারকারীরা ১১৯ ডিগ্রি অ্যাঙ্গেলে ফিল্ড ভিউ, ডিটেইল ক্লোজআপ নেয়া যাবে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রোতে। রয়েছে অটোফোকাস এবং ভিডিও শ্যুট করা যাবে ১০৮০ পিক্সেলে।

এ ছাড়া দুর্দান্ত সেলফি নিতে থাকছে ১৬ মেগাপিক্সেলের ইন-স্ক্রিন সেলফি ক্যামেরা। কমিউনিটির চাহিদার ভিত্তিতে এতে দেয়া হয়েছে প্রথমবারের মতো নাইট মোড।

মাল্টি-টাস্কিং ও উচ্চ পারফরশ্যান্স নিশ্চিত করতে পোকো এম২ প্রো ফোনটিতে রয়েছে ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। প্রসেসরে রয়েছে অক্টা-কোরের ক্র্যায়ো ৪৬৫ কোর এবং কোয়ালকমের অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ। অন্যদিকে গেইমিং পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে স্ন্যাপড্রাগনের এলিট গেইমিং ফিচার।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটিতে থাকছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। ফলে পাওয়া যাবে নতুন অনেক ফিচার। ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৬৪ জিবির ইউএফএস২.১ স্টোরেজের সঙ্গে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। 

পোকো এম২ প্রো স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী ৫০০০এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, যা ৫০ শতাংশ চার্জ করে মাত্র ৩০ মিনিটে।

পোকো এম২ প্রো গ্রিন অ্যান্ড গ্রিনার কালার ভ্যারিয়েন্ট এ আসছে। ৬জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ২২ হাজার ৯৯৯ টাকা। অথরাইজড স্টোরে শীঘ্রই ফোনটি পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি