বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

ড্যাফোডিল-জাপান আইটি থেকে ৮০ জন কৃতী শিক্ষার্থী জাপানে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল-জাপান আইটি থেকে গত সেশনে ৮০ জন কৃতী শিক্ষার্থী জাপান গেছেন উচ্চশিক্ষা নিতে। তারা জাপানের বিভিন্ন শহরে পড়াশোনা করতে গেছেন। এছাড়াও ডিজেআইটি’র শিক্ষার্থী ৪ জন টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (জব ভিসায়) জাপান গেছেন।

জাপানে পড়াশোনা ও খ-কালীন চাকরির জন্য জাপানিজ ভাষা জানা আবশ্যক। সাধারণত বাংলাদেশ থেকে জাপানিজ ভাষার প্রাথমিক ধাপটা শিখে জাপানে বাকিটা শিখতে হয়। ড্যাফোডিল-জাপান আইটিতে তিন থেকে চার মাস লাগে এই ভাষা শিখতে। এরপর জাপানে গিয়ে এক বছর তিন মাস থেকে দুই বছর লাগবে বাকিটা করতে। জাপানিজ ভাষা কোর্স শেষে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয়। অবশ্য ছাত্রছাত্রীরা শুরু থেকেই অর্থাৎ ভাষা শেখা অবস্থায়ই খ-কালীন চাকরি করতে পারবেন। খ-কালীন চাকরি পেতে ছাত্রছাত্রীদের তেমন একটা বেগ পেতে হয় না।

জাপানে পড়াশোনার খরচ, সুবিধা ও যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরতে ড্যাফোডিল-জাপান আইটি নিয়মিত সেমিনারের আয়োজন করে আসছে। এতে যে কোনো বিভাগের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ও ফ্রি। সেমিনারে অংশগ্রহণ করতে : http://djit.ac/japan_reg/

কেন জাপান? : জাপানের শিক্ষার মান আন্তর্জাতিক মানের। প্রায় সাড়ে ৭০০ বিশ্ববিদ্যালয়ে তুলনামূলকভাবে অনেক কম খরচে পড়াশোনা করার সুযোগ রয়েছে ছাত্র/ছাত্রীদের। পড়াশোনার পাশাপাশি সাপ্তাহিক ২৮ ঘণ্টা খ-কালীন চাকরির সুযোগ দিচ্ছে জাপান সরকার যা ইউরোপ বা আমেরিকার কোনো উন্নত দেশে নেই। তাছাড়া বার্ষিক অবকাশকালে খ-কালীন চাকরির সময় নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। জাপানে ঘণ্টায় খ-কালীন চাকরির বেতন সর্বনিম্ন ৮০০ জাপানিজ ইয়েন। কাজ ও ভাষার দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে এই বেতনও বৃদ্ধি পায়।

ভর্তির যোগ্যতা: এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি জাপানিজ ভাষায় দক্ষতার প্রয়োজন। শুরুতে জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউটগুলোতে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে পাস করলে প্রয়োজনীয় কাগজপত্র জাপান ইমিগ্রেশনে জমা দিতে হবে। ইমিগ্রেশন থেকে ইলিজিবিলিটি লেটার ইস্যু করার পর এক বছরের টিউশন ফি জমা দিতে হবে। এরপর বাংলাদেশের জাপান এম্বাসিতে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।

এ প্রসঙ্গে ড্যাফোডিল জাপান আইটির ম্যানেজিং ডিরেক্টর তরু অকাজাকি জানান, লকডাউনের মধ্যেও তাদের কার্যক্রম চালু রেখেছিল ও অনলাইন ক্লাস চালু ছিল । করোনা পরিস্থিতির মধ্যেও তাদের প্রতিষ্ঠান থেকে জাপানিজ ভাষার কোর্স করে চলতি বছর অনেক বাংলাদেশি ছাত্র/ছাত্রী পাড়ি জমিয়েছেন জাপানে। তাদের প্রত্যেকেই জাপানে খুব দ্রুত খ-কালীন চাকরি পেয়েছেন।

প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মাহাদি হাসান জানান, যেহেতু জাপানে যাওয়ার জন্য জাপানিজ ভাষা জানাটা আবশ্যক তাই তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখাচ্ছেন। ড্যাফোডিল-জাপান আইটির অফিস পশ্চিম পান্থপথের ড্যাফোডিল কনকর্ড টাওয়ার, ১৯/১, পান্থপথ, নীচ তলা। ফোন: ০১৮৪৭১৪০১১০।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি