রবিবার, নভেম্বর ১, ২০২৬
30.8 C
Dhaka

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনা নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আগামী ৫ নভেম্বর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে আয়োজন করছে এ সম্মেলন।

‘এআই-ফিকেশন ফর টুমরোজ ইকোনমি’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে নীতিনির্ধারক, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও শিক্ষাবিদেরা অংশ নেবেন। দেশের অর্থনীতিতে এআইয়ের কার্যকর প্রয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এআইভিত্তিক উদ্ভাবন ও প্রযুক্তি পণ্যের বাণিজ্যিক সম্ভাবনাও গুরুত্ব পাবে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে তিনটি প্রধান আলোচনা অধিবেশন থাকবে। প্রথম অধিবেশনে অর্থনীতি ও শিল্প খাতে এআইয়ের প্রয়োগ, সম্ভাবনা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। ব্যবসাপ্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ তৈরি এবং এআই ব্যবহারে প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ জনবল গড়ে তোলার বিষয়গুলোও উঠে আসবে।

দ্বিতীয় অধিবেশনে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। গবেষণালব্ধ উদ্ভাবনকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির উপায় নিয়ে আলোচনা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও দেশীয় প্রযুক্তি উদ্যোগকে ব্যবসায়িক প্রয়োজনে আরও কার্যকরভাবে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে।

তৃতীয় অধিবেশনের বিষয় ‘এআই ফর এভরিওয়ান: সলভিং রিয়েল প্রবলেমস উইথ লোকাল ইন্টেলিজেন্স’। এতে এআই এজেন্টের মতো প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করা, অর্ডার ব্যবস্থাপনা, লেনদয় সমন্বয় এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা তুলে ধরা হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি ব্যবহারে মানুষের তদারকি ও দায়িত্বশীল প্রয়োগের বিষয়টিও গুরুত্ব পাবে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে এআই প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে প্রদর্শনী। এতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রযুক্তিপণ্য, ডিজিটাল সেবা এবং বিভিন্ন খাতের উপযোগী সমাধান তুলে ধরবে। উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

প্রদর্শনীতে তৈরি পোশাক, উৎপাদনশিল্প, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, ই-গভর্ন্যান্স এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণার মতো বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের ধারণা বাড়তে পারে।

বাংলাদেশে এআই ব্যবহারের সম্ভাবনা বাড়লেও দক্ষ জনবলের অভাব, প্রযুক্তিগত অবকাঠামো, তথ্যের নিরাপত্তা এবং বাস্তব ব্যবসায়িক প্রয়োগের মতো চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এআই প্রযুক্তি গ্রহণের ব্যয় এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ বিষয়। সম্মেলনে এসব বাধা মোকাবিলায় সরকারি-বেসরকারি সহযোগিতা ও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন দেশের এআইভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তি উদ্যোক্তা তৈরি এবং ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে। তবে সম্মেলনের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলো বাস্তব উদ্যোগে রূপ দেওয়া এবং দেশীয় প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়ানোর ওপর।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

সর্বশেষ

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি