মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
30.8 C
Dhaka

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য করার স্বীকৃতি হিসেবে ‘৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – টেক’ বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) অর্জন করেছে।

“Democratising Gold Saving: Technology-Enabled Financial Inclusion for Bangladesh” শীর্ষক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের জন্য প্রধান ক্যাটাগরিতে বিজয়ী হয় গোল্ড কিনেন। অন্যদিকে “Making Gold Accessible: A New Path to Financial Inclusion” শীর্ষক উদ্যোগের জন্য আর্থিক অন্তর্ভুক্তিমূলক বিভাগে বিশেষ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

এক জমকালো আয়োজনে গোল্ড কিনেনের তিন সহ-প্রতিষ্ঠাতা—প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরান সঞ্জয় রহমান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) রাফাতুল বারী লাবিব এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আতেফ হাসান ঈসা এই পুরস্কার গ্রহণ করেন।

টানা দ্বিতীয় বছর ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো সাফল্যের স্বাক্ষর রাখল গোল্ড কিনেন। এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছিল এই উদীয়মান প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সারা দেশে সাধারণ মানুষের দোরগোড়ায় প্রযুক্তিভিত্তিক স্বর্ণ সঞ্চয়ের সুবিধা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এটি।

মাত্র ৫০০ টাকায় স্বর্ণ সঞ্চয়ের সুবিধা

গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর অ্যাপভিত্তিক স্বর্ণ সঞ্চয় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে দৈনিক নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত ও সার্টিফাইড গোল্ড ধাপে ধাপে ক্রয় ও সঞ্চয় করতে পারেন।

গ্রাহক তাঁর জমাকৃত স্বর্ণ সর্বনিম্ন ০.৫ (অর্ধেক) গ্রাম থেকে শুরু করে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের গোল্ড বার কিংবা কয়েন আকারে ডিজিটাল ওয়ালেট থেকে উত্তোলন বা ডেলিভারি নিতে পারেন। প্রচলিত উপায়ে এককালীন বড় অঙ্কের অর্থ বিনিয়োগের বাধা দূর করে সাধারণ মানুষের সামর্থ্য অনুযায়ী সঞ্চয় গড়ার সুযোগ তৈরি করেছে প্ল্যাটফর্মটি।

বর্তমানে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে যুক্ত করে দেশব্যাপী স্বর্ণ সঞ্চয় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। গোল্ড কিনেন কর্তৃপক্ষের মতে, সাধারণ মানুষের মধ্যে স্বর্ণ সঞ্চয়কে সাশ্রয়ী, নিরাপদ ও সুবিধাজনক আর্থিক অভ্যাসে রূপান্তর করাই তাঁদের মূল লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি