বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
28.4 C
Dhaka

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব প্রসারের ফলে ডাটা সেন্টার ও উচ্চক্ষমতাসম্পন্ন চিপের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গুগল, মেটা, এডাব্লিউএস ও টেসলার মতো আন্তর্জাতিক প্রযুক্তি জায়ান্টরা বিপুল পরিমাণে মেমোরি চিপ কিনে নেওয়ায় বিশ্বজুড়ে তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে। চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সাধারণ ক্রেতাদের তুলনায় বেশি দাম দেওয়া করপোরেট গ্রাহকদের অগ্রাধিকার দিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের কম্পিউটার যন্ত্রাংশের বাজারে।

র‍্যাম, এসএসডি, প্রসেসর ও গ্রাফিকস কার্ডের দাম অভূতপূর্ব হারে বেড়ে যাওয়ায় সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নতুন পণ্য কিনতে না পেরে ব্যবহৃত বা রিকন্ডিশন্ড যন্ত্রাংশের দিকে ঝুঁকছেন।

কয়েক গুণ বেড়েছে খুচরা মূল্য

রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারসহ প্রধান প্রযুক্তি বাজারগুলো ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের যন্ত্রাংশের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পূর্বে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় পাওয়া ৮ জিবি ডিডিআর৪ র‍্যাম এখন বিক্রি হচ্ছে সাড়ে ৭ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকায়। ১৬ জিবি ডিডিআর৫ র‍্যামের দাম দাঁড়িয়েছে প্রায় ৩১ থেকে ৩৪ হাজার টাকায়।

একইভাবে ১২৮ জিবি এনভিএমই বা সাটা এসএসডি, যা আগে ১ হাজার টাকায় পাওয়া যেত, তা এখন বিক্রি হচ্ছে আড়াই থেকে ৩ হাজার টাকায়। ৫১২ জিবি এসএসডির দাম ৫ হাজার টাকা থেকে বেড়ে ১২ থেকে ১৪ হাজার টাকায় ঠেকেছে। গ্রাফিকস কার্ডের দাম ৩০ থেকে ৪০ শতাংশ এবং মাদারবোর্ডের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। ফলে নতুন ল্যাপটপের দামও গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিকল্প বাজার ও বিশেষজ্ঞদের মতামত

নতুন পণ্যের লাগামহীন দামের কারণে অফিসিয়াল ওয়ারেন্টি না থাকা সত্ত্বেও প্রায় অর্ধেক দামে পুরোনো র‍্যাম বা এসএসডি কিনছেন ক্রেতারা।

প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের মতে, মেমোরি চিপের এই আন্তর্জাতিক সংকট আগামী ২০২৭ সাল পর্যন্ত বজায় থাকতে পারে। ২০২৮ সালের দিকে দাম কিছুটা স্থিতিশীল হয়ে ২০২৯ সাল নাগাদ নতুন কারখানাগুলো উৎপাদনে এলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা রয়েছে।

এই পরিস্থিতিতে বাজার সামাল দিতে সুনির্দিষ্ট নিয়মনীতির অধীনে রিকন্ডিশন্ড পণ্য আমদানির সুযোগ দেওয়া এবং অবৈধ বাজার বন্ধে শুল্ক কাঠামো যৌক্তিক করার পরামর্শ দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি