বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৬–২০২৮ সামনে রেখে প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী হয়েছেন ২৬ জন।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিক প্রার্থীতালিকা অনুযায়ী, বেসিসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন— ডিএনএস সফটওয়্যার লিমিটেডের রাফেল কবির, ফ্লোরা টেলিকম লিমিটেডের মোস্তফা রফিকুল ইসলাম, ডিভাইন আইটি লিমিটেডের ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং ডিসেন্ট অ্যাক্ট ইন্টারন্যাশনালের এ কে এম আশরাফ উদ্দিন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন- আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেডের সাইফুল ইসলাম সিদ্দিক, রাইট ব্রেইন সলিউশন লিমিটেডের নূর মাহমুদ খান এবং টেক টেরেইন আইটির আনিসুল হক ভূঁইয়া।

ভাইস প্রেসিডেন্ট-এডমিন পদে প্রার্থী হয়েছেন হাসনাইন মো. রিয়াদ (স্মার্ট ল্যাব) ও মো. মুসনাদ এ আহমেদ (স্কাইটেক সলিউশনস)।

ভাইস প্রেসিডেন্ট-ফিন্যান্স পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- সিনার্জি ইন্টারফেস লিমিটেডের তানিয়া সুলতানা, ফিঙ্গারপ্রিন্টস ইনোভেশনস লিমিটেডের তৌফিকুল করিম সুহৃদ এবং ট্রেন্ডস বার্ড লিমিটেডের তানজিল আবেদীন।

সাধারণ পরিচালক পদে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ট্রাস্ট আইটি বিডি লিমিটেডের মো. জুয়েল, বিডিটাস্ক লিমিটেডের সুমচ মোহাম্মদ তারেক, বিজেডএম গ্রাফিক্স লিমিটেডের আপেল মাহমুদ খান, ওএস ক্লিকসের মো. আবদুর রাজ্জাক রূপম, বাগসবিডি লিমিটেডের দেলোয়ার আলম, পালস টেক লিমিটেডের আরেফীন রাফি আহমেদ, প্রাইমেক্স ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের আবদুল্লাহ আল মামুন, আতোভা টেকনোলজির ফেরদৌস আলম, ই-মেডিকেল সফটওয়্যার লিমিটেডের মো. রাশেদুল ইসলাম এবং রেড স্প্যারো লিমিটেডের মো. ফুয়াদ হাসান।

অ্যাসোসিয়েট পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন- সৈয়দ শফিউল আলম (বি ডেটা সলিউশনস লি.), মো. জুবাযের রিয়েল (সিসম্যাট্রিক্স টেকনোলজিস লি.) এবং আহমেদ আরমান সিদ্দিকী (গ্রামীণ হেলথটেক লি.)।

এদিকে অ্যাফিলিয়েট পদে একমাত্র প্রার্থী সুমায়া ইসলাম (ক্রিয়েটো ডিজাইন রিসার্চ ল্যাব লি.)। তবে ১১টি পরিচালক পদের মধ্যে ‘ইন্টারন্যাশনাল ক্যাটাগরি’তে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-১) তানিয়া ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন উপসচিব (রপ্তানি-২) নাসরিন সুলতানা এবং উপসচিব (রপ্তানি-৩) মোহাম্মদ জাকির হোসেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর বেসিসের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি