রবিবার, জুন ২৮, ২০২৬
32.1 C
Dhaka

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং মাল্টিটাস্কিং ব্যবহারকারীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই ১৪আইএমএইচ১০ (৮৩ভি৬০০৫সিএলকে) এবং লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ ১৬আইএমএইচ১০ (৮৩ভি৭০০৭এএলকে)। ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপ দুটি শক্তিশালী এআই সক্ষমতা, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে দৈনন্দিন কাজ থেকে শুরু করে সৃজনশীল কাজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এনে দেবে।

ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ১৩৫এইচ প্রসেসর, সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২জিবি পিসিআই-ই জেন ৪ এসএসডি, যা দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত র‍্যাম ও স্টোরেজ আপগ্রেডের সুবিধা থাকায় ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী সহজেই ডিভাইসটির সক্ষমতা বাড়ানো যাবে।

উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস এন্টি-গ্লেয়ার ডিসপ্লে। এছাড়া এফএইচডি আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, ডলবি অডিও সমর্থিত স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্যাকলিট কিবোর্ড এবং এমআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি স্ট্যান্ডার্ড নির্ভরযোগ্যতা অফিস, অনলাইন মিটিং, পড়াশোনা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ল্যাপটপ দুটিকে একটি আদর্শ সমাধানে পরিণত করেছে। অ্যালুমিনিয়াম বডি এবং পাতলা-হালকা ডিজাইন বহনযোগ্যতার পাশাপাশি প্রিমিয়াম লুকও নিশ্চিত করে।

পারফরম্যান্স, আপগ্রেড সুবিধা এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

সর্বশেষ

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতায়...

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে...

দেশের বাজারে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি