বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
29 C
Dhaka

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর উন্মাদনাকে প্রযুক্তিপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন (83QK007HIN)।

সীমিত সংস্করণের এই বিশেষ ল্যাপটপটি প্রিমিয়াম ডিজাইন, অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সক্ষমতা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬-এর এক্সক্লুসিভ (বিশেষ) থিমের সমন্বয়ে তৈরি। বিশ্বকাপ-অনুপ্রাণিত বিশেষ ব্র্যান্ডিং ও স্বতন্ত্র ডিজাইনের কারণে এটি শুধু একটি প্রিমিয়াম ল্যাপটপই নয়, বরং প্রযুক্তিপ্রেমী ফুটবল ভক্তদের জন্য একটি সংগ্রহযোগ্য ডিভাইস (যন্ত্র) হিসেবেও বিবেচিত হবে।

ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ আরও প্রাণবন্তভাবে দেখার জন্য এতে রয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে পিওএলইডি টাচ ডিসপ্লে (স্পর্শকাতর পর্দা), যা ১২০ হার্জ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং ডলবি ভিশন প্রযুক্তি সমর্থন করে। এছাড়া ওয়াই-ফাই ৭, থান্ডারবোল্ট ৪, ডলবি অ্যাটমস সমর্থিত স্পিকার এবং প্রিমিয়াম আল্ট্রা-স্লিম (অতি-পাতলা) ডিজাইন ল্যাপটপটিকে আধুনিক পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর (কনটেন্ট নির্মাতা) ও প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।

ওয়ার্ল্ড কাপ এডিশনের বিশেষ এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর। তাছাড়া সমন্বিত এনপিইউ সমৃদ্ধ এই কোপাইলট প্লাস পিসি সর্বোচ্চ ৮৯ টপস এআই পারফরম্যান্স (দক্ষতা) প্রদান করতে সক্ষম, যা অন-ডিভাইস এআই অভিজ্ঞতা, কনটেন্ট ক্রিয়েশন এবং দৈনন্দিন প্রোডাক্টিভিটি (উৎপাদনশীলতা) আরও দ্রুত ও স্মুথ (মসৃণ) করে তুলবে। পাশাপাশি ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স (র‍্যাম এবং ১ টেরাবাইট পিসিআইই জেন ৪ এসএসডি উচ্চগতির ও নির্ভরযোগ্য কম্পিউটিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

উল্লেখ্য যে, লেনোভো বিশ্বের এক নম্বর পিসি (ব্যক্তিগত কম্পিউটার) বিক্রেতা ব্র্যান্ড এবং গত ৩ বছর ধরে এটি বাংলাদেশেও এক নম্বর পিসি বিক্রেতা ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। প্রযুক্তি, উদ্ভাবন এবং ফুটবল উন্মাদনার এক অনন্য সমন্বয়ে তৈরি ওয়ার্ল্ড কাপ এডিশনের এই ল্যাপটপটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিশিয়াল (দাপ্তরিক) ওয়েবসাইট, ব্রাঞ্চ (শাখা) এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি