বুধবার, জুলাই ২৯, ২০২৬
32 C
Dhaka

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ এপ্রিল ২০২৬, মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছিল দিনব্যাপী নানা আয়োজন। এসব আয়োজনে স্যার ফজলের জীবন ও কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

“সেলিব্রেশন অফ আবেদ ভাইস লাইফ অ্যান্ড লেগেসি” শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তির লোগো উন্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এ বছরজুড়ে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরপূর্তি উদযাপন করা হবে। এসব আয়োজনে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অঙ্গীকার তুলে ধরা হবে। ২০০১ সালের ১৬ই জুন ব্র্যাক ইউনিভার্সিটি যাত্রা শুরু করে।

সকালে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শুরু হয়। এই প্রদর্শনীতে স্যার আবেদের কাজ ও মূল্যবোধ শিক্ষার্থী ও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। এসব ছবি দর্শনার্থীদের একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে অনুপ্রাণিত করেছে।

এছাড়া সকালে শুরু হয় দিনব্যাপী “স্যার ফজলে হাসান আবেদ ওপেন রেটেড দাবা টুর্নামেন্ট ২০২৬”। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে তিনশ জনেরও বেশি দাবারু অংশ নেন। মানুষের সম্ভাবনা বিকাশে স্যার ফজলের অবদানের প্রতি সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে “জীবনের জয়গান” শীর্ষক একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে অংশ নেন ফরিদপুরের ব্র্যাক সেকেন্ডারি স্কুল অব পূর্ব-গঙ্গাবর্দী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ফুটবলাররা। এই ম্যাচের মাধ্যমে স্যার ফজলের একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ ও তরুণদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভাবনা তুলে ধরা হয়।

বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনে ছিল গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সৃজনশীল বিভিন্ন পরিবেশনা। এসব আয়োজনে স্যার ফজলের আদর্শের প্রতিফলন দেখা যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

অনুষ্ঠানের শেষে ফুটবল ম্যাচের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সালাদীন ইরশাদ ইমাম, ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড।

তামারা হাসান আবেদ বলেন, “আমরা পুরো বছরজুড়ে অনেক আয়োজন করবো। এর মধ্যে রয়েছে নিজেদের সাফল্য উদযাপন, অনেকগুলো পুরস্কার ও স্বীকৃতি দেয়া এবং একসাথে কাজ করাসহ আরো অনেক কিছু। আমরা নিজেদের মধ্যে, আমাদের পুরো ব্র্যাক পরিবারের মধ্যে এবং বিদেশের পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করতে চাই। আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ ও স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি