সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
28.9 C
Dhaka

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশককে সম্মাননা দিয়েছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৫ সালে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।

রাজধানীতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ পুরস্কারপ্রাপ্ত পরিবেশকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে পরিবেশকদের বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করতে উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন তারা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এতে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া পরিবেশকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম শামছুল আলম বলেন, ওয়ালটনের শক্তিশালী বিক্রয় নেটওয়ার্কের অন্যতম ভিত্তি হলো ডিস্ট্রিবিউটররা, যারা পণ্য বিক্রয় ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটনের সাফল্যের পেছনে পরিবেশকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি দ্রুত অগ্রসরমান কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, পরিবেশকরা গ্রাহকদের কাছে ওয়ালটন ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বিক্রয় প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশকদের উদ্দেশ্যে মো. ফিরোজ আলম বলেন, ওয়ালটন শুরু থেকেই ব্যবসায়িক অংশীদারদের অগ্রাধিকার দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

দিনব্যাপী এই আয়োজন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

সর্বশেষ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি