শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিনামূল্যে পাইথন শেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড আবারও বাংলাদেশের প্রোগ্রামিংপ্রেমী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রোগ্রামিং শেখার সুযোগ নিয়ে এসেছে। ‘কোড ইন প্লেস’ নামের এই জনপ্রিয় অনলাইন কোর্সের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে। বাংলাদেশের পাইথনে আগ্রহী শিক্ষার্থীরাও অংশগ্রহণকারী হিসেবে কিংবা পাইথনে দক্ষ শিক্ষার্থীরা মেন্টর বা সেকশন লিডার হিসেবে এই কোর্সে যুক্ত হবার সুযোগ পাচ্ছে।

স্ট্যানফোর্ডের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দুজন অধ্যাপক, ক্রিস পিচ ও মেহরান সাহামি এর উদ্যোগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয়ের পিচ ল্যাব বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং ভাষা শেখার এই কোর্স উন্মুক্ত করেছে। ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হয় এই অনলাইন কোর্স যেখানে মূলত সহজ পদ্ধতিতে পাইথন শেখান স্টানফোর্ডের অধ্যাপকরা। প্রতি সপ্তাহে একাধিক ভিডিও ক্লাস ছাড়াও একজন মেন্টরের তত্ত্বাবধানে অনলাইনে রিভিউ করার সুযোগ আছে। কোন কোন সময় স্ট্যানফোর্ডের ছাত্ররা এই অনলাইন রিভিউ কোর্সের মেন্টর হিসেবেও কাজ করেন।

এই কোর্সটি নতুনদের জন্য বিশেষভাবে উপযোগী, যেখানে একদম শুরু থেকে পাইথন শেখানো হয় সহজ ও মজার উপায়ে। এই অনলাইন কোর্সের কয়েকটি পর্যায় রয়েছে। প্রতি সপ্তাহে একটি করে বিষয়ের একাধিক ভিডিও ক্লাস করতে হয়। ছয় সপ্তাহের বিষয়বস্তুতে রয়েছে—কন্ট্রোল ফ্লো উইথ কারেল, দ্য আর্ট অব কোডিং, কনসোল প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েবল, গ্রাফিক্স এবং লিস্ট ও ডিকশনারি। এর ভিডিও ক্লাসগুলো নিজের সময়মতো করে দেখে নেওয়া যায়। কিন্তু প্রতি সপ্তাহে একজন ‘সেকশন লিড’ বা মেন্টরের সঙ্গে অনলাইন ক্লাসে যোগ দিতে হয়। এটি সেকশন লিডের সময় অনুসারে অনুষ্ঠিত হয়। কোর্স চলাকালীন অনুশীলন ছাড়াও তিনটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে। কোর্স শেষে শিক্ষার্থীদের নিজস্ব একটি প্রকল্প সম্পন্ন করার সুযোগও থাকবে, যা তাদের বাস্তব দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

২০২৪ ও ২০২৫ সালে এই কার্যক্রমে সেকশন লিডার হিসেবে যুক্ত ছিলেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মেন্টর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য । তিনি বলেন, এই অভিজ্ঞতা তার মেন্টরিং দক্ষতা বাড়াতে সাহায্য করেছে—বিশেষ করে কোন সমস্যার সরাসরি সমাধান না দিয়ে শিক্ষার্থীদের থেকেই কিভাবে সমস্যা সমাধান করিয়ে নেয়া যায় তা জানা সম্ভব হয়েছে। এমনকি ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীদেরও আলাদা প্রশিক্ষণ ক্লাসের মাধ্যমে এগিয়ে নিয়েছেন তিনি। কোড ইন প্লেস কোর্সের মাধ্যমে পাইথন প্রোগ্রামিং শেখার ব্যাপারে কথা বলতে গিয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান বলেন, এর আগেও এই কোর্সের মাধ্যমে আমাদের দেশের অনেক শিক্ষার্থী প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের প্রমাণ করেছে। এই কোর্সে নির্দিষ্ট সময়সীমা ও মেন্টরের সহায়তায় শিক্ষার্থীরা নিয়মিতভাবে শেখার সুযোগ থাকে, যা তাদের শেখার ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এই বিশ্বমানের কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। এছাড়া, এই কোর্সের উদ্যোক্তারা বাংলাদেশের আগ্রহী শিক্ষার্থী ও মেন্টরদের আবেদন করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ এ পর্যন্ত পাঁচবার সফলভাবে আয়োজিত হয়েছে যেখানে ৬০ হাজারের বেশী শিক্ষার্থী পাইথন প্রোগ্রামিংয়ে হাতেখড়ি নিয়েছেন। তাঁদেরকে মেন্টরিং করেছেন ৫,৫০০-এর বেশি সেকশন লিড। প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য ১ জন মেন্টরের মাধ্যমে শেখার একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা হয়েছে এই কোড ইন প্লেসে।  

শিক্ষার্থী হওয়া ছাড়াও এই কার্যক্রমের শিক্ষক বা মেন্টর হিসেবে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রোগ্রামার হিসেবে কর্মরত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাঁরা কম্পিউটার প্রোগ্রামিং শিখছেন কিংবা এর আগে যাঁরা কোড ইন প্লেসের শিক্ষার্থী ছিলেন, তাঁরাও এই প্রকল্পে সেকশন লিড হওয়ার জন্য আবেদন করতে পারেন। সেকশন লিডদের পাইথন প্রোগ্রামিংয়ের লিস্ট ও ডিকশনারি পর্যন্ত দক্ষতা থাকা প্রয়োজন। নির্বাচিত হলে সেকশন লিডদের ‘আর্ট অব কম্পিউটার সায়েন্স টিচিং’-এর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষার্থী কিংবা সেকশন লিড হিসেবে এই অনলাইন কোর্সে অংশগ্রহণের জন্য https://codeinplace.stanford.edu- এই ঠিকানার ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সেকশন লিডার হিসেবে আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৬ এবং অংশগ্রহণকারী হিসেবে আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল ২০২৬।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি