মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

দেশে ৯ এপ্রিল উন্মোচিত হবে ভিভো ভি৭০ এফই

টেকভিশন২৪ ডেস্ক: ভ্রমণপিপাসুরা অনেক সময় পাহাড় বা খোলা আকাশের মতো বিশাল কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাতে চারপাশের পরিবেশ আর নিজেকে একসাথে ফ্রেমে রাখা যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই ছবিগুলো জুম করে বা কেটে ছোট করা হয়। সাধারণ স্মার্টফোনে জুম করলে ছবির ডিটেইল বা সুক্ষ বিষয়গুলো ঝাপসা হয়ে যায়। ফলে শুরুতে ছবিটা সুন্দর মনে হলেও জুম করার পর আর আগের মতো পরিষ্কার থাকে না।

স্মার্টফোনের এই চিরাচরিত সমস্যা দূর করতেই ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই। যাতে জুম বা এডিট করার পরেও ছবির মান ঠিক থাকে। ভিভো নিশ্চিত করেছে, আগামী ৯ এপ্রিল দেশে লঞ্চ হচ্ছে নতুন ভিভো ভি৭০ সিরিজ।

ভিভো ভি৭০ এফই- তে থাকবে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। দূরের পাহাড় কিংবা শহরের কোনো সুন্দর জায়গা অথবা যেকোনো গ্রুপ ছবিতে এই ক্যামেরায় সব ডিটেইলস স্পষ্টভাবে ধরা পড়বে। জুম করার পরও ছবি ফেটে যাওয়া বা ঝাপসা না হওয়ায় ব্যবহারকারীরা পরে সহজেই ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। সেই সাথে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি ছবির ঝাপসাভাব কমিয়ে আনে, যা চলার পথেও একদম স্থির ও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে। 

এটি বিশেষ করে ভ্রমণে খুব কাজে দিবে, যখন হুটহাট ছবি তোলার পর পরে তা এডিট করার প্রয়োজন পড়ে। এর ২০০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরায় ছবি তুললে সব ডিটেইলস এতই নিখুঁত থাকে যে, ছবির যেকোনো অংশ পরে জুম বা ক্রপ করলেও কোয়ালিটি একই থাকবে। সেই সাথে এই ক্যামেরার আলো ও রঙের ভারসাম্য ছবিকে একদম বাস্তবের মতো দেখাবে। বড় ল্যান্ডস্কেপ হোক বা কাছের পোর্ট্রেট, সব পরিস্থিতিতেই আউটপুট স্থির ও নিখুঁত থাকে।

ক্যামেরার পাশাপাশি ভিভো ভি৭০ এফই-এর ডিজাইনও হতে যাচ্ছে বেশ নজরকাড়া। এর ‘মিউজ পার্পল’ রঙের উজ্জ্বল আভা ভিন্ন ভিন্ন কোণ থেকে ফোনটির রঙে দেয় উজ্জ্বল ইফেক্ট। এর সূক্ষ্ম কারুকাজ আর প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে দেয় এক শৈল্পিক রূপ, যা ভ্রমণপিপাসুদের রুচির সাথে একদম মিলে যাবে।

ভি৭০ এফই এর সাথে ভিভো নিয়ে আসছে তাদের ফ্ল্যাগশিপ ফোন ভি৭০। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে ভি৭০ সিরিজ লঞ্চ হবে। যা ব্যবহারকারীদের ছবি তুলতে এবং তা পরবর্তীতে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে দেবে বাড়তি স্বাধীনতা। বিশেষ করে ছবি তোলার পর তা রিফাইন করার দারুণ সুবিধা মিলবে এই সিরিজে।  

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি