মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
26.2 C
Dhaka

আইসিটি বিভাগ ও আইসিটি অধিদপ্তরের সাথে বাক্কোর গুরুত্বপূর্ণ বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে সাক্ষাৎ করে। এ সময় দেশের বিপিও ও আইটিইএস খাতের বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নবনিযুক্ত সচিব কাজী আনোয়ার হোসেন কে বাক্কোর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় । আলোচনা পর্বে দেশের বিপিও শিল্পকে আরও গতিশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা জোরদার, প্রণোদনা কাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। পাশাপাশি, আসন্ন বিপিও সামিট ২০২৬ কে কেন্দ্র করে শিল্পের আন্তর্জাতিক প্রচার বৃদ্ধি , বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণের কৌশল নিয়েও আলোচনা করা হয়।

এছাড়াও দেশের ফ্রিল্যান্সার কমিউনিটির দক্ষতা বৃদ্ধিতে বাজারভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর টেকসই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় উঠে আসে যে, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের আউটসোর্সিং শিল্প বৈশ্বিক বাজারে আরও দৃঢ় ও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করতে সক্ষম হবে।

উক্ত বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ (অতিরিক্ত সচিব), এবং পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহ্‌বুব আলম (উপসচিব)।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ।

বাক্কো মনে করে, এই ধরনের গঠনমূলক আলোচনা ও সমন্বিত উদ্যোগ দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পকে আরও উচ্চতায় নিয়ে যাবে এবং যুবসমাজের জন্য প্রযুক্তিনির্ভর, টেকসই ও সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি