মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
27.1 C
Dhaka

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম ফিচারের নতুন গেমিং মনিটর নিয়ে এলো বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। গেমারদের জন্য আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গিগাবাইট ‘জিএস২৫এফ১৪’ মডেলের গেমিং মনিটরটি উন্মোচন করা হয়।

এটি হাই-অ্যাকশন গেম খেলার সময় মোশন ব্লার কমিয়ে অত্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই গেমিং মনিটরটির মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।গিগাবাইট জিএস২৫এফ১৪ গেমিং মনিটরবিল্ড কোয়ালিটির এই মনিটরটিতে রয়েছে ২৪.৫ ইঞ্চির ফুল এইচডি ‘সুপার স্পিড আইপিএস’ প্যানেল। ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল থাকায় যেকোনও কোণ থেকে কালার বা ছবির মান পরিবর্তন ছাড়াই স্বচ্ছ দৃশ্য উপভোগ করা যাবে।

গেমারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিফ্রেশ রেট। তাই এই মনিটরটিতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং মাত্র ১ মিলি-সেকেন্ড (এমপিআরটি) রেসপন্স টাইম। এতে থাকা ‘স্মার্ট ওডি’ প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট শনাক্ত করে ওভারড্রাইভ লেভেল অ্যাডজাস্ট করতে পারে, যা স্ক্রিনের ‘ঘোস্টিং’ বা অস্পষ্টতা দূর করে।মনিটরটিতে যুক্ত করা হয়েছে ‘এইম স্টেবালাইজার’, যা দ্রুতগতির দৃশ্যে ছবিকে স্থির ও স্পষ্ট রাখে। আর অন্ধকার দৃশ্যে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করতে সাহায্য করবে এর ‘ব্ল্যাক ইকুয়ালাইজার’ প্রযুক্তি, যা ছবির অন্ধকার অংশের ডিটেইলস বাড়িয়ে দেয়। ১২০% এসআরজিবি কালার গ্যামাট এবং এইচডিআর১০ সাপোর্ট থাকায় ব্যবহারকারীরা পাবেন প্রাণবন্ত ও নিখুঁত রঙের অভিজ্ঞতা।এ ছাড়াও রয়েছে ‘গেম অ্যাসিস্ট’ ফিচার, যার মাধ্যমে অনস্ক্রিন টাইমার এবং কাস্টম ক্রসহেয়ার ব্যবহার করা যাবে।

গিগাবাইটের বিশেষ ‘ওএসডি সাইডকিক’ সফটওয়্যার ব্যবহার করে মাউস ও কিবোর্ড দিয়েই মনিটরের যাবতীয় সেটিংস নিয়ন্ত্রণ করা সম্ভব।গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, দীর্ঘক্ষণ গেমিং বা ব্যবহারের ক্ষেত্রে চোখের সুরক্ষায় এতে ফ্লিকার-ফ্রি এবং লো ব্লু লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সাশ্রয়ী মূল্যে যারা প্রিমিয়াম গেমিং অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য গিগাবাইট জিএস২৫এফ১৪ হতে পারে একটি ভালো পছন্দ। বর্তমানে গিগাবাইটের এই নতুন গেমিং মনিটরটি সারাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি