বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
34.8 C
Dhaka

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ঢাকা ব্যাংক-এর স্বল্পমেয়াদী ‘সাপ্তাহিক’ ইসলামিক ডিপিএস। বিকাশ অ্যাপ থেকে ২৫০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে ৬ বা ১২ মাস মেয়াদে অর্থ জমানো যাচ্ছে ঢাকা ব্যাংকে। 

আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সাপ্তাহিক ইসলামিক ডিপিএস সেবা সহায়ক হবে। এই সাপ্তাহিক ডিপিএস স্বল্প আয় এবং দৈনিক মজুরি ভিত্তিক পেশাজীবীদের ইসলামিক উপায়ে অল্প অল্প করে অর্থ জমানোর সুযোগ করে দিবে, যা তাদের ভবিষ্যত নিরাপত্তা, কৃষি-ব্যবসায় বিনিয়োগ, শিক্ষা, চিকিৎসা বা অন্য যেকোনো জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্স-এর মাসিক ডিপিএস দিয়ে যাত্রা শুরু করে বিকাশ-এর ডিজিটাল সেভিংস সেবা, যাতে পর্যায়ক্রমে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায়, ২০২২ সালে সিটি ব্যাংক-এর মাসিক ইসলামিক ডিপিএস চালু হয় বিকাশ অ্যাপে, যাতে পরে ঢাকা ব্যাংকও।

বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলার প্রক্রিয়া:

নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ক্লিক করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ট্যাপ করতে হবে। সেভিংসের ধরন থেকে ‘ইসলামিক সেভিংস’ বেছে নিয়ে ডিপিএস-এর ধরন- সাপ্তাহিক, মেয়াদ- ৬ বা ১২ মাস এবং প্রতি সপ্তাহে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক- ২৫০, ৫০০, ১০০০, ২০০০, বা ৫০০০ টাকা নির্বাচন করতে হবে।

পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে ঢাকা ব্যাংক নির্বাচন করে সেভিংস-এর নমিনি সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর সেভিংস-এর বিস্তরিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএস-এর আবেদন সম্পন্ন হবে। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ। বিকাশ অ্যাপ থেকে একাধিক ডিপিএস খোলার সুযোগ রয়েছে যেকোনো গ্রাহকের জন্য।

বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএস-এর টাকা কেটে নেয়া হয়। ডিপিএস-এর মেয়াদপূর্ণ হয়ে যাবার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক, যা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়। এদিকে, জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তীর আগেই ডিপিএস ভাঙ্গতে চাইলে নির্দিষ্ট সময় পর গ্রাহক তা বিকাশ অ্যাপ থেকেই করতে পারবেন।

এদিকে, বিকাশ অ্যাপ থেকে যেসব ডিপিএস খোলা হয়েছে, তার প্রায় ৩০ শতাংশই খুলেছেন নারীরা। ডিপিএস খোলা গ্রাহকদের ৮০ শতাংশই বাস করেন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরে। আবার বিকাশ অ্যাপে খোলা ৫৫ শতাংশই ডিপিএসই খোলা হয়েছে ব্যাংকিং সময়ের বাইরে, অর্থাৎ গ্রাহকরা নিজের সুবিধামতো সময়ে সঞ্চয়ের মতো জরুরি আর্থিক সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে, এক জরিপে দেখা গেছে, যেসব গ্রাহকেরডিপিএস-এর মেয়াদ এরই মধ্যে পূর্ণ হয়েছে, তাদের ৯৬ শতাংশই আবার বিকাশ অ্যাপের মাধ্যমে পুনরায় ডিপিএস খোলার আগ্রহ প্রকাশ করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি