মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
29 C
Dhaka

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন এনেছে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশের বাজারে সরবরাহ শুরু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর আইডিয়াসেন্টার মিনি ডেস্কটপ (মডেল: ৯১বি২০০৩৩এইচএ)। আধুনিক নকশা ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে এটি মূলত পেশাদার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে।

আইডিয়াসেন্টার মিনি একটি ছোট আকারের ডেস্কটপ কম্পিউটার, যা আধুনিক অফিস ও বাসাবাড়ির সীমিত জায়গায় ব্যবহারের উপযোগী করে নকশা করা হয়েছে। এতে রয়েছে ইন্টেল কোর আই৫–২১০এইচ প্রসেসর, যা সর্বোচ্চ ৪ দশমিক ৮ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ৮ কোর ও ১২ থ্রেডের এই প্রসেসর মাল্টিটাস্কিং ও তথ্য প্রক্রিয়াজাতকরণে কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করে।

ডেস্কটপটিতে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম, যা প্রয়োজনে সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি ৫১২ গিগাবাইট পিসিআই এক্সপ্রেস জেনারেশন ৪ এসএসডি স্টোরেজ ব্যবহারের ফলে দ্রুতগতির ডেটা অ্যাক্সেস সুবিধা মিলবে। ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হলে বিল্ট-ইন এম.২ স্লট ব্যবহার করে অতিরিক্ত স্টোরেজ যুক্ত করার সুযোগ রয়েছে।

সংযোগ সুবিধার দিক থেকেও আইডিয়াসেন্টার মিনি বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ, থান্ডারবোল্ট, এইচডিএমআই ২.১, ভিজিএ এবং ২.৫ গিগাবিট ইথারনেট ল্যান পোর্ট। পাশাপাশি ওয়্যারলেস সংযোগের জন্য এতে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩ প্রযুক্তির সমর্থন দেওয়া হয়েছে।

লুনা গ্রে রঙের এই ডেস্কটপটির ওজন মাত্র ১ দশমিক ৮ কেজি, ফলে এটি সহজে বহনযোগ্য এবং অল্প জায়গায় স্থাপন করা যায়। ডিভাইসটি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হোম অফিস ব্যবহারের জন্য উপযোগী।

লেনোভো আইডিয়াসেন্টার মিনি (মডেল: ৯১বি২০০৩৩এইচএ) বর্তমানে ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলারদের মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি