শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট কর্মসূচির মাধ্যমে দশ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশে এই প্রথম এমন উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল। এর ফলে ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছে। পাশাপাশি, এই কর্মসূচি দেশে স্মার্টফোন ব্যবহারের সুযোগ বাড়াবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে মানুষের অংশগ্রহণ আরও সহজ ও দ্রুত করবে।

২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রমের শুরুতে পামপে লিমিটেড, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে তাদের সেবা চালু করে। এই উদ্যোগের আওতায় স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে পামপে লিমিটেড এখন এই ঋণসেবা ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছে। যা দেশে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত এবং একটি স্থিতিশীল, ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংক-এর মতে, স্মার্টফোন হলো অপর্যাপ্ত সুবিধাপ্রাপ্ত সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, এই পাইলট প্রকল্পটি স্বল্প আয়ের ব্যক্তি এবং প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন নিশ্চিত করবে, এর ফলে তারা পেমেন্ট, ব্যাংকিং, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে। এই উদ্যোগটি বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকার এবং পামপের প্রযুক্তি, পরিচালন সক্ষমতা ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দায়িত্বশীলভাবে সেবাপ্রদান পদ্ধতির প্রতি বাংলাদেশ ব্যাংকের আস্থার প্রকাশ। 

পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন পামপে এবং দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল সেবা দায়িত্বশীলভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রমাণ করে। স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির একটি অপরিহার্য অবকাঠামো এবং এই পাইলট প্রকল্প আরও বেশি এদেশের মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে।”

পামপে একটি বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান, যা আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করছে এবং নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট, ঋণসেবা ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান করে। সিএনবিসি ও স্ট্যাটিস্তার ২০২৫ সালের “বিশ্বের শীর্ষ ৩০০ ফিনটেক কোম্পানি” তালিকায় স্থান পাওয়া পামপে, বাংলাদেশে তাদের পাইলট প্রকল্পের মাধ্যমে একটি বিশ্বস্ত ও উদ্ভাবননির্ভর ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য তুলে ধরছে, যা দায়িত্বশীল ও সম্প্রসারণযোগ্য প্রযুক্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে ডিজিটাল অর্থনীতিতে প্রতিষ্ঠানটিকে নেতৃত্বের অবস্থানে প্রতিষ্ঠিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি