শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.1 C
Dhaka

হোয়াটসঅ্যাপে আসছে কাভার ফটো সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুক প্রোফাইলে ১৬: ৯ অনুপাতের একটি ছবি কভার ছবি হিসেবে যুক্ত করা যায়। এই ছবির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই নিজেদের অনলাইন পরিচয় পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের কাছে ভালোভাবে প্রকাশ করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপে এ ধরনের সুবিধা না থাকায় আকারে ছোট প্রোফাইল ছবি ব্যবহার করতে বাধ্য হন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে ফেসবুকের আদলে হোয়াটসঅ্যাপেও কভার ছবি যুক্ত করার উদ্যোগ নিয়েছে মেটা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আইওএস বেটা সংস্করণে কভার ছবির যুক্তের সুবিধা চালুর প্রমাণ পাওয়া গেছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীর প্রোফাইলের ওপরের অংশে ব্যানার আকারে আকারে বড় কভার ছবি প্রদর্শন করতে পারবেন। বর্তমানে যেভাবে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টগুলো ব্র্যান্ড পরিচিতির জন্য প্রোফাইল ব্যানার ব্যবহার করে, ব্যক্তিগত অ্যাকাউন্টেও অনেকটা একই কাঠামোতে কভার ছবি প্রদর্শন করা হবে। ফলে সাধারণ ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে সাজাতে পারবেন।

প্রোফাইল ছবির মতো কভার ছবির ক্ষেত্রেও থাকবে একাধিক গোপনীয়তা নিয়ন্ত্রণ অপশন। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘প্রাইভেসি’ অপশনে গেলে নতুন একটি ‘কভার ফটো’ বিভাগ দেখা যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন, কারা এই ছবি দেখতে পারবেন। গোপনীয়তা নিয়ন্ত্রণে চারটি বিকল্প অপশন রাখা হয়েছে। ‘এভরিওয়ান’ নির্বাচন করলে যাঁদের কাছে ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে, তাঁরা কভার ছবি দেখতে পারবেন। ‘ইয়োর কন্টাক্টস’ অপশনটি বেছে নিলে কেবল কন্টাক্ট তালিকায় সংরক্ষিত ব্যক্তিরাই শুধু ছবি দেখতে পারবেন। আর ‘নোবডি’ নির্বাচন করলে কভার ছবি কারও কাছেই প্রদর্শিত হবে না। চাইলে নির্দিষ্ট কয়েকজন পরিচিত ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবার জন্য ছবি দৃশ্যমান রাখার সুযোগও থাকবে।

বর্তমানে কভার ফটো যুক্তের সুবিধাটি আইওএস বেটা সংস্করণে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণত আইওএসে কোনো নতুন সুবিধার পরীক্ষা শুরু হলে পরবর্তী ধাপে তা অ্যান্ড্রয়েড সংস্করণেও যুক্ত করা হয়। তবে কবে নাগাদ সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি