মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

ঢাকায় উইর উদ্যোগে ‘সাবস্ক্রাইবার’ মিট-আপ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকায় উইর উদ্যোগে ‘সাবস্ক্রাইবার’ মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ই-ক্যাবের সাবেক প্রতিষ্ঠাতা ও উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের উপদেষ্টা রাজিব আহমেদ, কবির সাকিব, উইর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, রাইজিংবিডি ডটকমের ক্যাম্পাস ও উদ্যোক্তা পাতার সম্পাদক হাকিম মাহি, উইর পরিচালক শেখ লিমা, নিশাত মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট রেজওয়ানা নাজিম উপস্থিত ছিলেন।  

সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশনের মাধ্যমে শতাধিক উদ্যোক্তার উপস্থিতিতে মুখরিত ছিল আয়োজনটি। এতে ছোট ছোট স্টল দিয়ে অংশগ্রহণ করেছিল ফেসবুক পেজ আওয়ার শেরপুর ডটকম, টেস্টবিডি, কুসুমিত’র স্বত্বাধিকারী মো. দেলোয়ার, সালমা নেহা ও হাফসা সিদ্দিকি।

এসময় উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা উপস্থিত সাবস্ক্রাইবার ও উদ্যোক্তাদের নাম, পরিচিতি ও তাদের ব্যবসা নিয়ে জানান। এছাড়াও আনুষ্ঠানিকভাবে সাবস্ক্রাইবারদের নাম-আইডি ঘোষণা করা হয়।

নাসিমা আক্তার নিশা বলেন, ‘যারা উইর সঙ্গে আছেন, আগামীতে তাদের নিয়ে বড় পড়িসরে দুই দিনব্যাপী এমন আয়োজন করার ইচ্ছা আছে। আমার প্রোগামগুলো শুধু প্রোগ্রাম হিসেবে রাখি না, আমি চাই মানুষ যেন কিছু শিখতে পারে। পাশাপাশি আপনাদের নেটওয়ার্কিং যেন হয়। ব্যবসায় নেটওয়ার্কিং অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি সবসময় বলি, মেয়েদের জন্য নেটওয়ার্কিং অনেক বেশি জরুরি। উই কিন্তু সেই নেটওয়ার্কিংয়ের জায়গাটা তৈরি করতে পেরেছে।’

অনুষ্ঠানে রাজিব আহমেদ বলেন, ‘আমি খুবই খুশি ঢাকা থেকে আমরা ১০০ জন সাবস্ক্রাইবার পেয়ে গেছি। মেয়েদের একটা বড় সমস্যা ছিল কেউ কাউকে চিনতো না। ফেসবুকের মাধ্যমে যে বাস্তবে চেনাজানার থেকেও বেশি শক্তিশালী নেটওয়ার্ক হতে পারে, সেটা কিন্তু উই প্রমাণ করতে পেরেছে। সবচেয়ে ভালো যেই ব্যাপারটা, এক বছর আগে চিন্তাও করতে পারতাম না উই এত বড় আর কার্যকরী হবে।’

তানজিনস ক্রোকারি এন্ড ক্রেকারি এর স্বত্বাধিকারী তানজিনা আফরোজ নীশো বলেন, ‘উইতে সাবস্ক্রাইবার হতে পেরে আমি গর্ববোধ করছি। অনেক ধন্যবাদ নিশা আপু ও রাজীব আহমেদ ভাইয়াকে আমাদের সবার কথা চিন্তা করে সাবস্ক্রাইবার হবার সুযোগ দিয়েছেন।’

অনুষ্ঠানে সংগঠনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি