রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
33 C
Dhaka

ই-কমার্সে পেমেন্ট ও ক্রস বর্ডার ই-বাণিজ্য নিয়ে যৌথসভা

spot_img

২৫ ফেব্রুয়ারী-২০২০ ই-ক্যাবের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখায় ই-কমার্সে পেমেন্ট ও ক্রস বর্ডার ই-বাণিজ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি যৌথসভায় মিলিত হন।

বাংলাদেশ ব্যাংক সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির। ই-ক্যাবের পক্ষ থেকে অংশ নিয়েছেন ই-ক্যাবের ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আবদুল হক অনু, ডিরেক্টর আশীষ চক্রবর্তী ও ই-ক্যাবের ডিজিএম নাহিদ হাসান রিজভী।

এছাড়া বেসিস এর সভাপতি ও বিল্ড-(বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেনট)এর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। ই-ক্যাবের পক্ষ থেকে কয়েকটি দাবী তুলে ধরা হয়। তারমধ্যে রয়েছে- ক্রস বর্ডার ই-কমার্সের ক্ষেত্রে নির্দিষ্ট মানদন্ড অনুযায়ী এলসির প্রয়োজনীয়তা প্রত্যাহার করা। ই-কমার্সে বৈদেশিক বিনিয়োগে দেশের স্বার্থ ও স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা রেখে সুষ্পষ্ট নীতিমালা প্রণয়ন করা। ই-কমার্সে অর্থপ্রদান ব্যবস্থায় ইন্টারঅপারেবিলিটি চালুর মাধ্যমে ই-বাণিজ্যকে ট্রাভেল কোটা থেকে আলাদা করে পৃথক ডিজিটাল কর্মার্স কোটা চালু করা। ক্রস বর্ডার ই-কমার্সে বিদেশে পন্য প্রেরণে প্রণোদনা ও রফতানী ‍সুবিধা দেয়া। রফতানী আয়ের সংজ্ঞা পরিবর্তন করে আভ্যন্তরীন বিতরণকৃত সেবার বিনিময়ে অর্জিত বৈদেশিক মূদ্রাকে রফতানী আয় হিসেবে গণ্য করা। ক্রসবর্ডার ই-কমার্সে নন ডেলিভারী পন্য নীতিমালায় অন্তভূক্ত করা।

সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেশীরভাগ ইস্যুতে দেশীয় ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়। ই-ক্যাব প্রতিনিধি আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রেই বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে নীতি নির্ধারণী ঘোষনা দেবে এবং ক্রস বর্ডার ই-কমার্স ও বৈদেশিক লেনদেনের সমস্যাসমূহে যেসব সংকট রয়েছে তা অনেকাংশে দূর হবে।

বাংলাদেশ ব্যাংক কতৃপক্ষ ই-ক্যাব প্রতিনিধি দলকে তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য স্বাগত জানান। এবং ই-ক্যাবের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের এধরনের সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি