বুধবার, জুন ১০, ২০২৬
28.7 C
Dhaka

১৩ লাখ ডেভলপার নিয়ে এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি

বিশ্বব্যাপী নিরাপদ ও সুরক্ষিত ইকোসিস্টেম গড়ে তুলতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এরই অংশ হিসেবে নিজস্ব অ্যাপ গ্যালারিতে ৫৫ হাজারের বেশি অ্যাপ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আর ইকোসিস্টেমটির সমৃদ্ধির জন্য ১৩ লাখ ডেভলপার ও ৩ হাজার প্রকৌশলীর সঙ্গেও নিরলসভাসে কাজ করছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি ‘হুয়াওয়ে ডেভেলপার ডে অনলাইন সামিট’ নামক অনুষ্ঠানে নিজস্ব অ্যাপ গ্যালারির প্রয়োজনীয় নানা আপডেটসহ ইকোসিস্টেমের বিভিন্ন অগ্রগতি তুলে ধরা হয়। সেখানে অ্যাপস বিতরণ ক্ষেত্র বাড়ানোর বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হয়।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেসের গ্লোবাল পার্টনারশিপ ও ইকো-ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ওয়াং ইয়ানমিন বলেন, “স্মার্টফোন ব্যবহার অভিজ্ঞতার মূলেই রয়েছে অ্যাপ্লিকেশন বা অ্যাপস। ফাইভজির যুগে অ্যাপ মার্কেটপ্লেস এইক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যমান বিভিন্ন অ্যাপস মার্কেটপ্লেসের ওপর পরিচালিত একটি গবেষণা থেকে দেখা যায়, গ্রাহকরা এখন মূলত অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি সচেতন। বিশ্বব্যাপী নানা ডেভেলপারদের সঙ্গে নিয়ে হুয়াওয়ে এরকম একটি নিরাপদ ও সুরক্ষিত ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করতে পারে যা থেকে বিশ্বব্যাপী গ্রাহক ও ডেভেলপার উভয় উপকৃত হবে।”

ম্যাপস কিট, মেশিন লার্নিং কিট, স্ক্যান কিট, অ্যাকাউন্ট কিট, পেমেন্টস কিটসহ এইচএমএসের কোর কিট সংখ্যা এখন ২৪।

হুয়াওয়ে জানায়, “বিশ্বব্যাপী ডেভেলপাররা এইচএমএস ইকোসিস্টেমে যুক্ত হচ্ছে এবং তাদের অ্যাপস অ্যাপগ্যালারিতে উন্মুক্ত করছে, যা বিশ্বব্যাপী গ্রাহকদের সমন্বিতভাবে উন্নততর অভিজ্ঞতা প্রদান করছে।”

এবিষয়ে হুয়াওয়ে বাংলাদেশে এর সিনিয়র পিআর ম্যানেজার সুমন সাহার সাথে কথোপকথনে তিনি সিনিউজ প্রতিবেদন বলেন, বিশ্বে বিভিন্ন দেশ থেকে ১৩ লাখ ডেভলপার কাজ করলেও বাংলাদেশের কোনো ডেভেলপার নেই কেন? কারণ হিসেবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশী অ্যাপ ডেভলপারও এখন আমাদের ইকোসিস্টেমের মধ্যে কাজ করছে।

এছাড়া হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারিতে ৫৫ হাজারের বেশি অ্যাপ যুক্ত করা হলেও বাংলাদেশী কি কি অ্যাপ এখন পর্যন্ত যুক্ত করা হয়েছে হুয়াওয়ের ডিভাইসে জানতে চাইলে জনাব সুমন বলেন, আমরা দেশের জনপ্রিয় অ্যাপগুলোর সাথে প্রতিনিয়ত মিটিং ও যোগাযোগ করে মিডিয়া সহ কিছু অ্যাপ যুক্ত করেছি। পর্যায়ক্রমে জব, ই-কমার্স, রাইড শেয়ার, মোবাইল ব্যাংকিং, সরকারি অ্যাপ সহ প্রয়োজনীয় সব ধরনের অ্যাপ আগামী ১ মাসের মধ্যে আমাদের গ্যালারিতে যুক্ত করতে পারবো।

সাময়িক সময়ের জন্য আমরা ফ্রিতে দেশের জনগনের জন্য প্রয়োজনীয় অ্যাপগুলো হুয়াওয়ের গ্যালারিতে যুক্ত করে যাচ্ছি এবং আশা করছি আমাদের গ্রাহকরা পুরোপুরি অ্যাপ ওয়ার্ল্ডে যুক্ত হবেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি