শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

মোবাইল চুরি ঠেকাতে গুগলের নতুন ফিচার

আপনার স্মার্টফোন চুরি ঠেকাতে নতুন ফিচার আনছে গুগল; যা অন থাকলে কোনো অ্যাপ খুলতে হলে বায়োমেট্রিক পরিচয় জানাতে বাধ্য করবে গুগল ক্রোম।

চোর যদি আপনার পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড জেনে যায়, তাহলেও লাভ নেই। সে ওই সব স্পর্শকাতর অ্যাপের নাগালই পাবে না। আর সেটা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের ‘আইডেন্টিটি চেক’ ফিচার।

অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুসরণ করেই ফিচার আনা হচ্ছে অ্যান্ড্রয়েডে। এই ফিচারটিকে সক্রিয় করে রাখলেই তা বাধ্য করবে কোনো অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক্স ব্যবহার করতে। এমনো হতে পারে সাধারণভাবে ওই অ্যাপ খুলতে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ব্যবহার করা হয়।

কিন্তু ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবেই। গত সপ্তাহেই এই ফিচারটির কথা ঘোষণা করেছে গুগল।

যদি ফোন চোর হাতিয়ে নিয়ে পালাতে যায় তাহলেও তা ধরে ফেলবে এই ফিচার! ‘মেশিন লার্নিং মডেল’ ব্যবহার করে ফোন যদি বুঝতে পারে চোর দৌড়ে কিংবা গাড়িতে পালাচ্ছে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে সেটি।

ফলে চোরের পক্ষে আর ফোন খোলা সম্ভব হবে না। আগামী কয়েক দিনের মধ্যে গুগলের এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে। ফলে চোরদের কাজ যে প্রবল কঠিন হতে চলেছে একথা ভেবে স্বস্তি পেতেই পারেন ব্যবহারকারীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি