বুধবার, জুলাই ১৫, ২০২৬
30.2 C
Dhaka

ঢাকা টেলিফোনের এমডি হলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক

টেকভিশন২৪ ডেস্ক: বেসরকারি মালিকানাধীন ল্যান্ড ফোন ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের (ডিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। একইসঙ্গে এটিএম হায়াতুজ্জামান খান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নতুন এমডি ও চেয়ারম্যান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের প্রধান ব্যবসা ঢাকা ফোন এই নিয়োগের মধ্য দিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে। মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, আমরা ভোক্তাদের চাহিদা অনুযায়ী ভয়েস এবং ইন্টারনেট উভয়ের দাম কমাতে সক্রিয়ভাবে কাজ করব। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা ফোন ২০০৬ সালে চট্টগ্রাম ও সিলেট জোনে তাদের কার্যক্রম শুরু করে। ২০০৭ সালে রাজধানী ঢাকায় প্রথম বেসরকারি-খাতের ফিক্সড-লাইন অপারেটর হিসাবে কার্যক্রম শুরু করে।

ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিচালক ছিলেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পারডিউ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি ও এমএসসি করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জিই ক্যাপিটাল ও কম্পিউটারল্যান্ডে কাজ করেন। ১৯৯৭ সাল থেকে মোস্তাফা রফিকুল ইসলাম দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির নির্ভর ও সফটওয়্যার প্রতিষ্ঠান ফ্লোরা টেলিকম ও ফ্লোরা সিস্টেমস পরিচালনা করে আসছেন। ফ্লোরা সিস্টেমস প্রতিষ্ঠার পর তিনি তৈরি করেন বাংলাদেশের ব্যাংকিং খাতে বহুল সমাদৃত কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার “ফ্লোরা ব্যাংক”। বাংলাদেশ কৃষি ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, দ্য ট্রাস্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ২ হাজার ২৫৫টি শাখায় ব্যবহার করা হচ্ছে।

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) প্রথম মেয়াদে (২০০২ সাল) অর্থ-সম্পাদক এবং দ্বিতীয় মেয়াদে (২০০৪ সাল) সাধারণ সম্পাদক হিসেবে দুই দফায় সফলভাবে যুক্ত ছিলেন। তার নেতৃত্বেই বেসিসের বিডিবিএল ভবনে স্থাপিত হয় দেশের প্রথম সফটওয়্যার ইনকিউবেটর এবং তিনিই ছিলেন দেশের প্রথম বেসিস সফটএক্সপোর আহ্বায়ক। তিনি চারবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কমডেক্সফলে সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি প্রদর্শনীতে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেন। তিনি এফবিসিসিআই-এর সঙ্গে দেশের প্রথম জাতীয় আইসিটি নীতিমালার খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি