শনিবার, আগস্ট ২৯, ২০২৬
29 C
Dhaka

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

আরব আমিরাতের শহর শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশটির মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এটিসালাত।

সিরিজের নামকরণ করা হয়েছে, ‘এটিসালাত আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ ২০২৪ পাওয়ার্ড বাই ওয়ালটন।’

দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলাতে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়াবান্ধব এই প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য।

বিদেশের মাটিতে বাংলাদেশের সবশেষ ভারত সিরিজেও যুক্ত ছিল ওয়ালটন। তারই ধারাবাহিকতায় এবার আফগানিস্তান সিরিজেও পৃষ্ঠপোষকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

পৃষ্ঠপোষকতা নিয়ে ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন,  ‘ওয়ালটন ক্রীড়াবান্ধব একটি প্রতিষ্ঠান। অন্যান্য খেলাধুলার ন্যায় ক্রিকেটেও নিয়মিতভাবে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওয়ালটন সবসময় খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছে। সেই ধারবাহিকতায় এই সিরিজেও পৃষ্ঠপোষকতা করছে। ভবিষ্যতেও পৃষ্ঠপোষকতা বজায় রাখবে ওয়ালটন।’

মরুর দেশ আমিরাতের ঐতিহাসিক মাঠ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর থেকে এই সিরিজটি শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর মাঠে গড়াবে। দিবারাত্রির এই সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি