শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
26.6 C
Dhaka

এশিয়ার সেরা কর্মস্থলের তালিকায় ফুডপ্যান্ডা বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: ফুডপ্যান্ডা বাংলাদেশ ২০২৪ সালে বাংলাদেশের সেরা কর্মস্থলগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বেস্ট কোম্পানিজ গ্রুপের (বিসিজি) সহযোগিতায় পরিচালিত ‘বেস্ট প্লেসেস টু ওয়ার্ক’ প্রোগ্রামের মাধ্যমে এ সার্টিফিকেশন প্রদান করা হয়। কর্মীদের ওপর প্রতিষ্ঠানের প্রভাব, কর্মস্থলের সংস্কৃতি এবং কর্মীদের সম্পৃক্ততা মূল্যায়নের ভিত্তিতে ফুডপ্যান্ডা বাংলাদেশকে এ সার্টিফিকেশন প্রদান করা হয়। সার্টিফিকেশন প্রদানের ক্ষেত্রে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও হিউম্যান-সেন্টারড সল্যুশনকে একসাথে বিবেচনা করা হয়।

বৈশ্বিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন ‘বেস্ট প্লেসেস টু ওয়ার্ক’ -এর মাধ্যমে প্রতিফলন ঘটে যে কীভাবে কোন কোম্পানি একটি ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে অগ্রাধিকার দিচ্ছে এবং প্রতিষ্ঠানের কর্মীদের কাজের মূল্যায়ন হচ্ছে এবং তারা আগ্রহের সাথে প্রতিদিন কর্মক্ষেত্রে যোগদান করছেন।  সাধারণত, কর্মীদের নিয়ে করা জরিপ এবং এ প্রোগ্রামের অধীনে পরিচালিত এইচআর মূল্যায়নের ভিত্তিতে এই সার্টিফিকেশন এবং র‍্যাঙ্কিং নির্ধারিত হয়। ফুডপান্ডা বাংলাদেশ নেতৃত্ব, মানবসম্পদ ব্যবস্থাপনা, বেতন ও সুযোগ-সুবিধা, দলগত কাজ ও সম্পর্ক, কর্মীদের সম্পৃক্ততা, কর্মক্ষেত্র ও কাজের প্রক্রিয়া, এবং কর্পোরেট সামাজিক দায়িত্বের মতো বেশ কয়েকটি ক্ষেত্রের মূল্যায়নে অসাধারণ স্কোর অর্জন করেছে।

এ স্বীকৃতি অর্জন নিয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব পিপল এইচ এম সাইফ বলেন, “আদর্শ কর্মস্থলের ধারণা বদলে যাচ্ছে। যোগ্য ও মেধাবী কর্মীদের জন্য আদর্শ কর্মস্থল এখন আর শুধু ভালো বেতনের নিশ্চয়তাই নয়।” তিনি আরও বলেন, “বর্তমানের কর্মীরা ক্রমাগত শেখার সুযোগ, সহযোগিতামূলক পরিবেশ ও কাজের ফ্লেক্সিবিলিটি প্রত্যাশা করেন। কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সহায়তা প্রদান থেকে শুরু করে টিম-বন্ডিং প্রোগ্রাম আয়োজন এবং ক্যারিয়ারের বিকাশে বিভিন্ন সুযোগ প্রদানসহ প্রতিটি ধাপে ফুডপ্যান্ডা এর কর্মীদের সহযোগিতা প্রদানের ও পাশে থাকার চেষ্টা করে।”

এ অর্জনের মাধ্যমে, ফুডপ্যান্ডা বাংলাদেশ বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হয়েছে, যেসব প্রতিষ্ঠান অর্থবহ সংযোগ, সহায়ক পরিবেশ এবং কাজ-জীবনের ভারসাম্যকে অগ্রাধিকার দেয়; পাশাপাশি, ব্যক্তিগত ও পেশাদার সুস্থতাকে সমানভাবে গুরুত্ব দেয়। এ প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে মানিগ্রাম, নোভো নরডিস্ক, ডেল, ম্যাকডোনাল্ডস, অ্যামওয়ে, ডিএইচএল, হুন্দাই স আরও অনেক প্রতিষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি